গণতন্ত্রের দাবিতে প্রতিবাদীদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন বিশ্বখ্যাত ইরানি পরিচালক জাফর পানাহির সাজা ঘোষণা

৩৬৫ দিন। আন্তর্জাতিক চলচ্চিত্রের দুনিয়ায় ফের আলোচনায় ইরানের খ্যাতনামা পরিচালক জাফর পানাহি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’ওর’ জয়ী এই পরিচালকের পাঁচ বছরেরও বেশি কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ইরানের আদালত। শুধু সশ্রম কারাবাস নয়, তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশের পাশাপাশি আগামী দু’বছর সমাজমাধ্যম ব্যবহার এবং বিদেশযাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ইরানের জাতীয় সংবাদমাধ্যমের খবর। গণতন্ত্রের দাবিতে ছাত্র যুবদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি। রাস্তায় নেমেছিলেন,বক্তব্য রেখেছিলেন একনায়কতন্ত্রের , মৌলবাদী প্রশাসনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা হয়েছে দেশবিরোধী, সরকার বিরোধী আইন। গত দুই দশক ধরেই ইরানের প্রশাসনের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন পানাহি।
তাঁর ছবিতে বারবার উঠে এসেছে সমাজের নানা অবক্ষয়ের কথা। ইরানের সংবাদমাধ্যম এমতেদাদ এর প্রতিবেদন অনুযায়ী, তেহরানের রেভলিউশনারি কোর্ট একটি পৃথক মামলায় পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে। তাঁর আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, পরিচালকের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই নতুন সাজা দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন আইনজীবী।পানাহির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। আইনজীবীর দাবি, গত সপ্তাহে পরিচালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আচমকা বন্ধ হয়ে যাওয়ার পর বিষয়টি জানতে আদালত ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন তাঁরা। সেখানেই নতুন রায়ের কথা জানতে পারেন।মামলার নথিতে উল্লেখ করা হয়েছিল, পানাহি ইরানের বাইরে রয়েছেন এবং তাঁকে খুঁজে পাওয়া যায়নি।২০২৬ সালের ৩০ মার্চ ইরানে ফিরেছিলেন পানাহি। তাঁর পরিচালিত ‘ইট ওয়াজ় জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির প্রচারে তখন বিভিন্ন দেশে ঘুরছিলেন তিনি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি সম্মানিত হয়েছিল। অস্কারের মনোনয়নও পায় এই ছবি।
আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে পানাহি অত্যন্ত পরিচিত নাম। কিন্তু তাঁর কর্মজীবনের দীর্ঘ সময় জুড়েই রয়েছে আইনি বাধা ও নিষেধাজ্ঞার ঘটনা। ২০১০ সালে তাঁকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ছবি তৈরি, চিত্রনাট্য লেখা, সাক্ষাৎকার দেওয়া এবং বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও ছবি তৈরি বন্ধ করেননি পরিচালক।
২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল পানাহিকে। প্রায় সাত মাস বন্দি থাকার পরে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। তাঁর ছবি ‘ইট ওয়াজ় জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এও বন্দিদশা, মানসিক ক্ষত এবং প্রতিশোধের মতো বিষয় উঠে এসেছে। অথচ ২০২৬ সালের ৩০ মার্চ তিনি নিজের দেশে ফিরে এসেছিলেন। ফলে তাঁর অনুপস্থিতিতে কী ভাবে এই রায় দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজীবী আরও জানিয়েছেন, পরিচালকের বিরুদ্ধে বর্তমানে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।মামলার নথিতে উল্লেখ করা হয়েছিল, পানাহি ইরানের বাইরে রয়েছেন এবং তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অথচ ২০২৬ সালের ৩০ মার্চ তিনি নিজের দেশে ফিরে এসেছিলেন। ফলে তাঁর অনুপস্থিতিতে কী ভাবে এই রায় দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজীবী আরও জানিয়েছেন, পরিচালকের বিরুদ্ধে বর্তমানে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

Scroll to Top