ডিম, ভাত নিয়ে বচসা
বাবা-মাকে খুন গ্রেফতার ছেলে

৩৬৫ দিন।  ডিম ভাত খাওয়া নিয়ে বচসার জেরে বাবা মা -কে খুন! কোচবিহারের দিনহাটায় দম্পতি খুনের ২৪ ঘন্টার মধ্যে কিনারা করে ফেলল পুলিশ।  শুক্রবার দিনহাটার হিমঘর এলাকায় ঘরের মধ্যে সুকুমার বর্মন ও তার স্ত্রী চম্পা রায়ের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল পরিবারের কেউ এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানতে পারে ওই দম্পতির ছেলে মহাদেবের কোনো খোঁজ মিলছে না। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মহাদেবকে আটক করে পুলিশ। তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশকে মহাদেব জানায় সুকুমার তাদের বাবা নয়। এমনকি তাদের মা চম্পার সঙ্গে সুকুমারের বিয়েও হয়নি। বিয়ে না হলেও তারা লিভ ইন করতেন। শুক্রবার মহাদেবের জন্য ডিমের ঝোল আর ভাত রাখা ছিল খাওয়ার জন্য। কিন্তু মহাদেব খেতে গিয়ে দেখে ওই খাবার নষ্ট হয়ে গিয়েছে। অন্য কোনো খাবার দিতে বলে মহাদেব তখন তার সুকুমার তাকে গালমন্দ করে। তার মা চম্পাও সুকুমারের হয়ে কথা বলে। বচসা এক সময় ধাক্কাধাক্কির পর্যায় চলা যায় এই সময় হাতের কাছে থাকা ভোঁতা জাতীয় কিছু দিয়ে প্রথমে সুকুমারকে তারপর চম্পার মাথায় আঘাত করে সে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এরপর সে বাড়ি ছেড়ে পালায়। শনিবার সকালে পুলিশ মহাদেবকে গ্রেফতার করে ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনর্নিমাণ করে। বাজেয়াপ্ত করা হয় খুনে ব্যবহৃত অস্ত্র।

Scroll to Top