হেলদি টেস্টি আপ্পে


উপকরণ

সুজি ১ কাপ, টক দই ১/২ কাপ, সবজি কুচানো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা (মিহি করে কাটা), ফোড়নের জন্য ১/২ চামচ কালো সরষে, ১০-১২টি কারিপাতা অন্যান্য ১ প্যাকেট ইনো (বা ১/২ চামচ বেকিং সোডা), স্বাদমতো নুন, সামান্য চিনি ও রান্নার তেল।প্রণালী
একটি বড় পাত্রে সুজি, টক দই ও সামান্য জল দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি ঘন (ইডলির ব্যাটারের মতো) হওয়া প্রয়োজন। এটিকে ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।২. এবার এর মধ্যে সমস্ত কুচানো সবজি, নুন, সামান্য চিনি মিশিয়ে দিন৩. প্যানে সামান্য তেল গরম করে সরষে ও কারিপাতার ফোড়ন দিয়ে ব্যাটারে মিশিয়ে দিন।৪. রান্নার ঠিক আগে ইনো বা বেকিং সোডা দিয়ে সামান্য জল দিন ও আলতো করে মিশ্রণটি ফেটিয়ে নিন।৫. গ্যাসের আঁচে ‘আপ্পে প্যান’ বসিয়ে প্রতিটি ছাঁচে সামান্য তেল বা মাখন ব্রাশ করুন।৬. প্রতিটি ছাঁচে আপ্পের মিশ্রণটি ঢেলে দিন। প্যানটি ঢাকা দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রাখুন।৭. নিচের দিকটা বাদামি হয়ে এলে একটি কাঠি বা চামচ দিয়ে আপ্পেগুলো উল্টে দিন এবং অন্যদিকটাও সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।৮. পুদিনা বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন আপ্পে।

Scroll to Top