৩৬৫ দিন। সেন্টার অব এক্সেলেন্স , ঋষি অরবিন্দের ভূমি যাদবপুরে যারা’কাশ্মীর মাঙ্গে আজাদি ‘,যারা কিষেণজি স্যালুট ‘ বলছে তাদের শিকড় থেকে তুলে ফেলার শপথ নিয়েছি। বুধবার যাদবপুরে দাঁড়িয়ে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন,গোল পার্ক থেকে যাদবপুর এইট বি পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রার আয়োজন করা হয়।সেই গেরুয়া সম্মান যাত্রায় সামিল হন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের মতোই সাধু- সন্ন্যাসীরা। লক্ষ্যনীয় হল, এই পদযাত্রায় অংশ নিতে দেখা যায় নাগা সন্ন্যাসীদের। হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের মতোই নাগা সন্ন্যাসীদের এই প্রথম গেরুয়া মর্যাদা রক্ষার পদযাত্রায় সামিল হতে দেখা গেল। গেরুয়া সম্মান যাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও ঘোষণা করেন,’দেশে থেকে যাঁরা দেশের বিরোধিতা করছে, যারা ঋষি অরবিন্দের ভূমি যাদবপুরে এই কাজ করছে তাদের শিক্ষা দিতে আমি আবার আসব বেদপাঠ করতে আসব,আসব হনুমান চলিসা পাঠ করতে।
উল্লেখ্য,এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা মঞ্চে জাতীয়তাবাদী সম্মেলনের আয়োজন করা হয়।সেই জাতীয়তাবাদী সম্মেলনে বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় ও রাহুল সিনহার উপস্থিতিতে এই যঞ্জ ও হরিনাম সংকীর্তন করা হয়।কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার বাইরের লোকদের আনা হয়,কেন রাজনৈতিক ব্যক্তিত্বদের সেখানে ডেকে আনা হয়েছে তাই নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন ও পড়ুয়ারা প্রশ্ন তোলে।ফের মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেদপাঠ ও হনুমান চলিসা পাঠের আয়োজন করা হবে। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষকদের বদলির সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ‘বলে উল্লেখ করেন। বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে বিল উত্থাপন হলে তিনি ১৫-২০ মিনিট বলতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, দীর্ঘদিন কলেজ – বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের বদলি না করার ফলে শিক্ষার গুণগত মানোন্নয়ন সেভাবে হয়নি। একই জায়গায় দীর্ঘদিন শিক্ষকরা স্বপদে বহাল থাকায় ,ছাত্র – শিক্ষক অনুপাতে সব শিক্ষক দেওয়া সম্ভব হয় না।তাই যেসব স্কুলের বেশি, সেখানে তুলনামূলকভাবে কম পড়ূন থাকা স্কুলের শিক্ষকদের বদলির সংস্থান করা প্রয়োজন রয়েছে। শিক্ষক -ছাত্রের ভারসাম্য বজায় রাখার জন্য এই ধরনের বদলির ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে সরকারের মন্ত্রীরা মনে করছেন। আসলে সরকারি শিক্ষা ব্যবস্থার বিকাশের জন্য ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারের কথা তুলে ধরে নতুন সরকার রাজ্যের শিক্ষকদের জন্য বদলির ব্যবস্থা করতে চা। সেই অনুযায়ী নতুন বিল এনে তা পাস করিয়ে শিক্ষকদের বদলির সিদ্ধান্তকে কার্যকর করতে চায় বিজেপি সরকার।এই বক্তব্য তুলে ধরে মুখ্যমন্ত্রী স্কুল শিক্ষা বিভাগের মতোই উচ্চ শিক্ষার মানোন্নয়নে জোর দেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে পড়ছে, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মীয় ভাবাবেগের ধারাবাহিক প্রকাশ দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের মতো সংলগ্ন এলাকায়। ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক সেন্টার অব এক্সেলেন্সে সাম্প্রতিক সময়ে এই তৎপরতা নজরে পড়ছে। যাদবপুরে সহস্র কন্ঠে বন্দেমাতরম সঙ্গীত পরিবেশনের আয়োজন করার পর এই গেরুয়া সম্মান যাত্রা সংগঠিত করল শাসক শিবির। বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে এবিভিপির সংঘাতের মাঝে একের পর এক কর্মসূচি গ্রহণে সক্রিয় রয়েছে বিজেপি সহ অন্যান্য শাখা সংগঠন। বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে দ্রুত ছাত্র ভোটের দাবি রাখ া হয়েছে। এই বিষয়ে প্রশাসনিক স্তরে এখনও কোনো উদ্যোগ নজরে আসেনি।তার মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়ছে।
‘কিষাণজি লাল সেলামদের শিকড় উপড়ে দেব,এবার বেদপাঠের সঙ্গে হনুমান চালিশা’ যাদবপুরের গেরুয়া সম্মান যাত্রা থেকে হুংকার মুখ্যমন্ত্রীর
- khabar365din
- September 9, 2026
- 7:03 pm
- No Comments



