৩৬৫ দিন।অন্যায় করছিলো করছিলো ছাত্ররা আর তাদের শাসন করার জন্য প্রধান শিক্ষককে টেনে হিচড়ে স্কুলের মধ্যেই পুলিশের সামনেই ছাত্রদের হাতেই বেদম পিটুনি দিলো ছাত্ররা।তাকে যখন পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে তখন রক্তে ভেসে যাচ্ছে শিক্ষকের মুখ।উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুলের এই ঘটনা রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠলে শুক্রবার সেখানে গিয়ে স্কুলের শিক্ষকদের সঙ্গে বৈঠক করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন । শিক্ষকদের অভিযোগ, দশম শ্রেণির একদল ছাত্র প্রধানশিক্ষক ধর্মচাঁদ বারুইকে মারধর শুরু করে। মারের চোটে কপাল ফাটে প্রধানশিক্ষকের। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন তিনি।শুধু তা-ই নয় জখম প্রধানশিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি আটকে দেয় ওই ছাত্রেরা।বর্তমানে ধর্মচাঁদ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
বুধবার দুপুরে স্কুলে পৌঁছে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন উচ্চ বিদ্যালয় পরিদর্শক সুজিত সরকার। যে জায়গায় প্রধান শিক্ষককে মারধর করা হয়েছিল সেই স্থানও পরিদর্শন করেন তিনি।পরে সুজিত বলেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে হাসপাতালে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন। এদিকে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে শিক্ষক সংগঠনগুলিও। ইতিমধ্যেই এদিন জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়েছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস সংগঠন। পাশাপাশি এদিন কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিলেন ওই স্কুলের পাশে সাহুডাঙ্গি পিকে রায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। শিক্ষক দিবস উপলক্ষে মিড ডে মিলে স্পেশাল খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই নিয়ে উৎসাহের অন্ত ছিল না পড়ুয়াদের। মাঝে মধ্যেই রান্নাঘরে গিয়ে উঁকিঝুঁকি দিচ্ছিল তারা। তাতেই রেগে গিয়ে প্রধান শিক্ষক কয়েক জন ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ। এর পরেই উত্তেজনা ছড়ায়। পাল্টা প্রধান শিক্ষককে ঘিরে ধরে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে ছাত্রদের বিরুদ্ধে। মারের চোটে তাঁর মাথা ফেটে যায়।শারীরিক পরিস্থিতির কারণে তাঁকে ১৫ দিনের ছুটি মঞ্জুর করেছেন স্কুল শিক্ষা দপ্তর।
স্যারের ভর্ৎসনা পছন্দ হওয়ায়, রাজপথে তাড়া করে বেদম গণপিটুনি প্রধান শিক্ষককে
- khabar365din
- September 9, 2026
- 7:10 pm
- No Comments



