৩৬৫ দিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেরুয়া সম্মান যাত্রা কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেছেন। সেইমতো বুধবার যাদবপুরের রাজা সুবোধ মল্লিক রোডে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। বিজেপি নেতৃত্বের একাংশের মতোই এই গেরুয়া সম্মান যাত্রায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, থাকতে চান এবিভিপি নেতৃত্ব। গেরুয়া সম্মান যাত্রার জন্য যাদবপুরের রাজা সুবোধ মল্লিক রোড, এইট বি বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হতে পারে। এরমধ্যে গেরুয়া সম্মান যাত্রার কথা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ৯ সেপ্টেম্বর, বুধবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যেহেতু ৯সেপ্টেম্বর, সুবোধ মল্লিক রোডে বিকেল ৪ টের পর রাজা সুবোধ মল্লিক রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ- প্রশাসন। সেই কারণে এই রাজা সুবিধা মল্লিক রোডের ৪ টি গেট বিকেল ৪ টে থেকে বন্ধ রাখা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,২,৩,৪ ও ৫ নম্বর গেট ছেড়ে ১ নম্বর গেট দিয়ে যাতায়াত করার জন্য পড়ুয়াদের বলা হয়েছে।এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল জানান,’বুধবার রাজা সুবোধ মল্লিক রোড বন্ধ রাখার থাকবে বলে জানা গেছে। এই রোডের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের যেসব গেট রয়েছে, সেইসব গেট বিকেল ৪ টে থেকে বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক সহ\ সমস্ত পক্ষকে ১ নম্বর গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসা বা বাইরে যাওয়ার কথা বলা হয়েছে।’ উল্লেখ্য, যাদবপুরে জাতীয়তাবাদী ভাবাবেগ উস্কে দেওয়ার জন্য রাখি বন্ধনের দিন সহস্রাধিক কণ্ঠে বন্দেমাতরম সঙ্গীত পরিবেশন করার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ত্রিগুণা সেন মঞ্চে বেদপাঠ ও হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে শিক্ষার জগতের বাইরের ব্যক্তিত্বদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, তৈরি হয়েছে বিতর্ক। এবার ৯ সেপ্টেম্বর গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রার পরিপ্রেক্ষিতে, যানজটের আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে শিক্ষা মহলের একাংশ মনে করছেন, বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে ইদানিং যেহেতু এবিভিপির সংঘাত বেড়েছে,তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রা
- khabar365din
- September 9, 2026
- 1:48 pm
- No Comments


