সরলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্টার

৩৬৫দিন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘাতের মাঝে গেরুয়া তাণ্ডবের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেরুয়া সম্মান যাত্রার ডাক দেন।তার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে বদল আনা হল। আচার্যের নির্দেশে এই রদবদল।সরিয়ে দেওয়া হল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে। পূর্ববর্তী সরকারের আমলে দায়িত্ব নেওয়া সেলিম বক্স মণ্ডলকে সরিয়ে এই পদে বসানো হয়েছে দেবজিৎ দত্তকে। ইতিহাসের অধ্যাপক দেবজিত দত্ত।একইসঙ্গে রাজ্যপাল আর এন রবি ফাইনান্স অফিসার পদে পরিবর্তন করেছেন শিলাদিত্য চট্টোপাধ্যায়ের জায়গায় আনা হয়েছে ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে। ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় কলা বিভাগের সচিব ছিলেন। আপাতত ৬ মাসের জন্য তাঁদের এই পদে বহাল করা হয়েছে। গত এপ্রিলেভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ফাইনান্স অফিসার পদে সেলিম বক্স মণ্ডল ও শিলাদিত্য চট্টোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি নিয়ে শিক্ষক সংগঠনের একাংশ প্রশ্ন তোলে। সম্প্রতি কর্ম সমিতির বৈঠকে স্থায়ী রেজিস্ট্রার ও ফাইনান্স অফিসার নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।এর আগে প্রাক্তন উপাচার্য ও আর এস এস পন্থী শিক্ষক সংগঠনে যুক্ত বুদ্ধদেব সাউ এবিষয়ে পরিবর্তন চেয়ে সরব হন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরিবর্তন নিয়ে নানা মহলে চর্চার মাঝেই এই রদবদল যথেষ্ট ইঙ্গিতবাহী বলে অভিজ্ঞ মহলের অভিমত।

Scroll to Top