কলেজে অধ্যাপকদের বদলি নিয়ে আসছে নয়া বিল

৩৬৫ দিন। আগামীকাল রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশনে আসতে চলেছে ঐতিহাসিক কলেজের অধ্যাপকদের বদলি বিল। সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী। আজ যাদবপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেনউচ্চশিক্ষা দফতর যা করছে, তা এখন বলব না। কাল বিধানসভায় বলব। কাল ঐতিহাসিক বিল আসতে চলেছে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। ট্রান্সফারের নীতি চালু করছে সরকার। আমি বলেছি, আমাকে ১০-১৫ মিনিট কথা বলার সময় দিতে হবে। প্রসঙ্গত, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬। আগামীকাল বিধানসভার বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করা হবে। একইসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের আওতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাম আমলের ৩০,বছর এবং পরবর্তীতে তৃণমূল প্রশাসনের ১৫ বড়সংখ্যক শিক্ষক অধ্যাপক কিংবা শিক্ষা কর্মীদের বদলি করা যায়নি। বছর বহুবার শিক্ষক কর্মীদের বদলি হয়েছে এমন নিদর্শন খুবই কম। যদিও বদলি হওয়ার প্রশাসনিক আইন ছিল। মূলত বাম রাজনীতি করে উঠে আসা বিশাল সংখ্যক শিক্ষক ও শিক্ষক কর্মীরা পছন্দের ßুñলে বা কলেজে তাদের পুরো কর্ম জীবনটা কাটিয়ে দিতেন। এমনও উদাহরণ আছেহেডমাস্টার হিসেবে প্রমোশন পেয়েও সেই পদোন্নতি গ্রহণ না করে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবেই পুরনো ßুñলে অবসরের শেষ দিন পর্যন্ত কাটিয়ে গিয়েছেন বহু শিক্ষক। দীর্ঘদিন বহু গ্রামের ßুñল, প্রত্যন্ত জেলার কলেজ শিক্ষক অধ্যাপক বা শিক্ষা কর্মীর অভাবে ধু ঁকেছে, কিন্তু এদেরকে নড়ানো যায়নি। কলেজ ßুñল কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে একটা বড় সংখ্যক শিক্ষক ও শিক্ষা কর্মীদের রীতিমতো দাপট ও রাজনৈতিক অবস্থান দৃঢ় হয়েছে।

Scroll to Top