সোমবার রাতেই কলকাতায় আনা হচ্ছে রাজ্য থেকে বেড়াতে যাওয়া মানুষদের লাগেজ
পরিবারের পাশে শহরের বেসরকারি ভ্রমণ সংস্থা

৩৬৫ দিন।এই রাজ্য থেকে নেপালে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর হড়পা বানের কবলে পড়ে ৩০ জন পর্যটক সহ ৩২ জন। তাঁদের এখনও সন্ধান পাওয়া যায় নি। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। কলকাতার যে বেসরকারি সংস্থা এই পর্যটকদের নিয়ে যায়,তারাও খোঁজখবর শুরু করে। এরমধ্যে নেপালের দূতাবাস ও রাজ্য সরকার অনুমতি দেওয়ায় কাঠমান্ডুর হোটেলে রাখা যাবতীয় সামগ্রী ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কলকাতার বেসরকারি ভ্রমণ সংস্থা।এই বিষয়ে ভ্রমণ সংস্থার কর্ণধার দিব্যজ্যোতি বসু জানান, সরকার অনুমতি দেওয়ায় নেপালে বেড়াতে যাওয়া মানুষদের লাগেজ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের তরফে ২ জন সেখানে যান।একজন ফিরে এসেছেন, আরও একজন আসছেন। আমরা আশা করছি,সমস্ত সামগ্রী সোমবার রাতেই চলে আসবে ‘ বেসরকারি পর্যটন সংস্থার কর্মী সুকর্ণ সেন আরও জানান,’
নেপালের দূতাবাস ও রাজ্য সরকার অনুমতি দিয়েছে, সেফ প্যাসেজ মেলায় ১৯ জন পর্যটকের লাগেজ ফিরিয়ে আনা হচ্ছে। ৩২ জন বেড়াতে গিয়েছিলেন। তিব্বত – মানস সরোবর যাওয়ার জন্য অনেকে ব্যক্তিগত লাগেজ নিয়ে যায়। তাই কাঠমান্ডুর হোটেলে যাঁরা নিজেদের সামগ্রী রেখেছিলেন, তাঁদের জিনিস পত্র সড়ক পথে ফিরিয়ে আনা হচ্ছে। অন্যদিকে, রাজ্য থেকে বেড়াতে যাওয়া মানুষদের পরিবারের সদস্যরা এই লাগেজ ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছে। বেসরকারি ভ্রমণ সংস্থা সবরকম সহযোগিতা করতে চায় বলে জানিয়েছে।

Scroll to Top