বাগনান থেকে উদ্ধার বিষধর সাদা কালাচ সাপ

৩৬৫ দিন ।পাপ্পা গুহ।উলুবেড়িয়া। মাটির বাড়ির ভিতর থেকে উদ্ধার হল একটি বিরল সাদা রঙের কালাচ সাপ। জানা গেছে শনিবার রাতে বাগনান ২ ব্লকের বাঁটুল গ্রামের বাসিন্দা সঞ্জীব প্রামানিকের মাটির বাড়ির ঘরের মেঝেতে একটি সাদা রঙের সাপ দেখতে পায় পরিবারের লোকজন। আতঙ্কিত হয়ে পড়েন তারা। এরপর সঞ্জীববাবু ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টের সদস্য সবুজ দোলুইকে বিষয়টি জানান। সবুজ ঘটনাস্থলে পৌছে সাপটিকে উদ্ধার করে । পরে ট্রাস্টের অন্য সদস্যদের খবর দিলে তারা ও সেখানে আসেন। তারা সাপটিকে পরীক্ষা করে বুঝতে পারেন সেটি বিষধর লিউসিস্টিক কালাচ সাপ বা সাদা কালাচ সাপ।
এরপর তারা সাপটিকে জারবন্দী করে। ট্রাস্টের সদস্য চিত্রক প্রামানিক বলেন কালাপ সাপ পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম তীব্র বিষধর সাপ। এটি একটি লিউসিস্টিক কালাচ সাপ। লিউসিজম একটি জেনেটিক মিউটেশন। প্রানীজগতে রিউসিজমের কারনে মেলানিনের অভাবে দেহের রঙ্ সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। চোখের রঙের কোন পরিবর্তন হয়না।
তবে অ্যালবিনো হলে চোখের রঙের ও পরিবর্তন হয়। তিনি বলেন সাপটিকে বন দপ্তরের অনমতিক্রমে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।শি পাম্প চালাতে হবে এবং পাম্পের সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেক এলাকার জল মৈনাক পাড়ায় এসে জমা হচ্ছে। বৃষ্টির পর জল কমার বদলে উল্টে আরও বেড়ে যাচ্ছে। এর কারণ কী ? আমাদের দাবি খুব পরিষ্কার—জল কমানোর জন্য আরও পাম্প চালাতে হবে, পাম্পের সংখ্যা বাড়াতে হবে। মৈনাক পাড়ায় একটি পাম্পিং স্টেশন হয়েছে, সেখানে একটি ছোট পাম্প দিয়ে গোটা এলাকার জল নামানোর চেষ্টা চলছে। এক কোমর জল কি একটি পাম্পে নামানো সম্ভব ? কোনওদিনই সম্ভব নয়। এই কারণেই আমরা আজ প্রতিবাদে নেমেছি।” স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত জল না সরানো এবং স্থায়ী নিকাশি ব্যবস্থার উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Scroll to Top