খবর ৩৬৫। বিশ্বজিৎ ব্যানার্জি। নদীয়া। পুলিশকে ধোকা দিয়ে পালালো এক বাংলাদেশি যুবক । ঘটনা নদীয়ার হাঁসখালি থানার বগুলা গ্রামীণ হাসপাতালে । স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ যখন বাংলাদেশী যুবককে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিল কোন ওই যুবক প্রসাব পীড়ার নাম করে হাসপাতাল থেকে পালিয়ে যায় । পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম বিল্লাল হোসেন (১৯)সে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল । তাকে পুলিশ গ্রেফতার করে । তাকে হাসপাতালে নিয়ে গেলে সে পালিয়ে যায় । এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । কারণ গত দুদিন আগে একইভাবে দুই বাংলাদেশি পুরুষকে ধোঁকা দিয়ে পালিয়ে যায় যদিও তাদের মধ্যে একজন গ্রেফতার হয়, আর একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পশ্চিমবঙ্গের পুলিশ । সেই ঘটনা রেস্ট কাটতে না কাটতেই আজ আবার বাংলাদেশের যুবকের পালানোকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সর্বস্তরে ।






