৩৬৫ দিন। বিশ্বজিৎ ব্যানার্জী। নদীয়া। নদীয়ার কৃষ্ণগঞ্জের হালদারপাড়া সীমান্তে বিপুল পরিমাণ সোনা উদ্ধার । উদ্ধার করল বিএসএফের 32 নম্বর ব্যাটেলিয়ানের জোয়ানরা। বিএসএফ সূত্রে খবর শনিবার সন্ধ্যার দিকে বাংলাদেশ থেকে কাপড়ের পুটলি বেঁধে ভারতে এই সোনা পাচারের চেষ্টা চলছিল । বিএসএফের কর্তব্যরত জওয়ানরা ওই সোনা পাচার কারিকে হাতেনাতে ধরে ফেলে । ওই পাচারকারী বাংলাদেশী বলে বিএসএফ সূত্রে খবর । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৮৯ টি বিস্কুট মোট ওজন ১১ কেজি ২৮২ গ্রাম । সোনার আনুমানিক মূল্য ১৭ কোটি ৪০ লক্ষ টাকা । বিএসএফ সূত্রে জানা গেছে ২৪ ক্যারেটের সোনা । এক সপ্তাহের মধ্যে কৃষ্ণগঞ্জ সীমান্ত এলাকায় দু দুবার বিপুল পরিমাণ সোনা উদ্ধার হওয়ায় প্রমাণ হয় এলাকায় চোরাকারবারিদের বড় ঘাটি রয়েছে । আবার প্রমাণ হলো বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে যে বিএসএফ করা পাহাড়ার ও নিরাপত্তায় জোরদার করেছে তা আবার প্রমাণিত হলো ।
আবারো কৃষ্ণগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ সোনা উদ্ধার
- khabar365din
- September 6, 2026
- 7:31 pm
- No Comments






