৩৬৫ দিন। পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে আমার আবেদন এবার দুর্গা পুজোয় প্রতিমাকে পূজা করুন বা না করুন, নবরাত্রির সময় নবরাত্রি মেনে চলুন। নবরাত্রি চলাকালীন দুর্গা পূজার মন্ডপের পাশে আমিষ খাবার খাবেন না। এভাবেই পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আবেদন জানালেন বাগেশ্বর বাবা। বাগেশ্বর ধামের অধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী বা ভক্তদের কাছে পরিচিত বাগেশ্বর বাবা এবারের দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষকে সনাতনী হিন্দু ধর্ম মেনে নবরাত্রি পালনের পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার প্রশংসা করে তিনি বলেন, সকলকে বলব, কায়দায় থাকুন। কায়দায় থাকলে ফায়দায় থাকবেন। পশ্চিমবঙ্গ এখন সুরক্ষিত হাতে রয়েছে, উন্নতি ও প্রগতি হবে, সাধু-সন্তদের অনুষ্ঠানও হবে। কলকাতায় তো সভা হবেই কিন্তু আমি সীমান্তবর্তী এলাকায় আসতে চাই। সেখানে সভা করতে চাই যেখানে ধর্মান্তকরণ হয়। কারণ পশ্চিমবঙ্গে এবার রামরাজ্য প্রতিষ্ঠা হবে।যাঁদের এ রাজ্যে সমস্যা হচ্ছে, তাঁরা বাংলাদেশে চলে যেতে পারেন। তবে জেনে রাখুন, এমন একটা দিন আসবে যখন বাংলাদেশেও গেরুয়া উড়বে।
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের আবেদন এবার দুর্গা পুজোয় মণ্ডপের পাশে আমিষ খাবেন না’ – আবেদন বাগেশ্বর বাবার
- khabar365din
- September 6, 2026
- 7:20 pm
- No Comments





