যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগ আছে অরবিন্দের’, মন্তব্য শমীকের

৩৬৫ দিন। এ যেন শেষ হইয়াও হইল না শেষ ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরের দেওয়াল দখলে রাখার ছাত্র রাজনীতি নতুন বাঁক নিচ্ছে।বিতর্কে বাড়তি ইন্ধন জুগিয়েছে যাদবপুরের নাম পরিবর্তনের দাবি। শর্বরী মুখোপাধ্যায় দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত হোক যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে শমীক ভট্টাচার্য বলেন, উনি আবেগের বশে একথা বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত অরবিন্দ ঘোষ। এটি ওর ব্যক্তিগত, মন্তব্য।
এদিকে, বার বামপন্থী ছাত্র সংগঠনের লেখা  ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানকে কটাক্ষ করে দেওয়াল লিখল, আর এস এফ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের থেকে ১৬৪ তম কবিতা উল্লেখ করে কটাক্ষ করা হয়েছে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানকে। বুধবার গভীর রাতে মার্কসবাদী, মাওবাদী ভাবধারা দেওয়ালে লেখার অভিযোগ ওঠে, বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। ‘রিক্লেম দ্য ওয়াল ‘, ‘টেক ব্যাক দ্য ওয়াল’, আওয়াজ তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে দেওয়াল লিখনে নামে এস এফ আই সহ বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব। সেই ঘটনার পর বৃহস্পতিবার এবিভিপি সমর্থকরা আবার বিদ্যাসাগর, নন্দলাল বসু সহ বিভিন্ন মনিষীর ছবি দেওয়ালে টাঙায়। এর সঙ্গে দক্ষিণপন্থী ছাত্র সংগঠন এন এস এফ পাল্টা দেওয়াল লিখনে মেতে ওঠায় চাপা উত্তেজনা রয়ে গেছে, ক্যাম্পাসে।
‘৫ মাস পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতির বৈঠক, অস্থিরতা কাটিয়ে ছন্দে ফেরার প্রয়াস’  দেশ – বিদেশে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়ে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।অতীতের মতোই গৌরবময় ইতিহাস তৈরি করে ২০২৫ সালে সেরার শিরোপা পায় এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।সেই গৌরবোজ্জল অতীত ধরে রেখে ভবিষ্যতে এগিয়ে চলার বার্তা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি।উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের উপস্থিতিতে শুক্রবার কর্ম সমিতির বৈঠকে সব পক্ষের কাছে সহযোগিতামূলক মনোভাব নিয়ে চলার আবেদন করা হয়েছে। এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল জানিয়েছেন, ‘৫ মাস পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক হয়েছে শুক্রবার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সব পক্ষের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে।শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার কথা বলা হয়েছে। ‘প্রায় ৫ মাস পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই কর্মসমিতির বৈঠক আয়োজন করা হয়। গত ৪ এপ্রিল আয়োজন করা হয় কর্মসমিতির বৈঠক।

Scroll to Top