৩৬৫ দিন। রাজ্যের সাংস্কৃতিক আবহে এবার পাকাপাকিভাবে যুক্ত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী । টলিউডের ‘মহাগুরু’ এবার রাজ্য সরকারের নয়া সাংস্কৃতিক উপদেষ্টা । মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে নিউটাউনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন । এদিন নিউটাউনে প্রস্তাবিত ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর শিলান্যাস ও ভূমিপুজো ছিল । সেই মঞ্চ থেকেই বর্ষীয়ান অভিনেতার কাঁধে এই গুরুদায়িত্ব তুলে দেওয়ার কথা জানায় প্রশাসন । উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরভর নানা কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার । সেই উৎসবের রূপরেখা তৈরি এবং পরিচালনার জন্য আগেই একটি উচ্চপর্যায়ের বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল । এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক পদে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গেই সহ-পৃষ্ঠপোষকের দায়িত্ব সামলাবেন মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ।
মিঠুন বাংলার সাংস্কৃতিক উপদেষ্টা
ঘোষণা মুখ্যমন্ত্রীর
- khabar365din
- September 4, 2026
- 8:25 pm
- No Comments




