৩৬৫ দিন।স্পোর্টস ডেস্ক। ভারতের দু’বারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া লউসেন ডায়মন্ড লিগ প্রতিযোগিতায় রূপো জিতেছেন। সুইজারল্যান্ডের লাউসেনে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৮৮ দশমিক ০/৫ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন নীরজ। মাত্র ৯ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর। যদিও, এবারের মরসুমে এটাই সর্বোচ্চ দূরত্বে জ্যাভলিন ছুঁড়লেন তিনি। শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে ৮৮ দশমিক ১৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জয় করেন। ৮৬ দশমিক ৬/৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ব্রোঞ্জ জেতেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। ত্রিনিদাদ ও টোবাগোর কেশম ওয়ালকট চতুর্থ স্থান অর্জন করেন।য় তিনি জ্যাভলিন ছোঁড়েন ৮৩ দশমিক ৭/৭ মিটার দূরত্বে।
উল্লেখ্য, সাম্প্রতিক কমনওয়েলথ গেমসে ৮৫.৮৩ মিটার বর্ষা ছুঁরে রূপো পেয়েছিলেন নীরজ। ৮৯.৭৫ মিটার ছুঁড়ে সোনা জেতেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা। কমনওয়েলথের পর ডায়মন্ড লিগেও শ্রীলঙ্কার থারাঙ্গার কাছে হার মানলেন নীরজ। এদিন রুমেশ তৃতীয় বার ডায়মন্ড লিগ খেতাব জয় করলেন। শুক্রবার প্রথম প্রচেষ্টায় ৮৩. ৫৪ মিটার দূরে বর্ষা ছোরেন নীরজ। দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ছোড়েন ৮৮.০৫ মিটার। শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে যান নীরজ। কিন্তু এরপর থারাঙ্গা তৃতীয় প্রচেষ্টায় ৮৮.১৪ মিটার ছোড়েন। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৮৩.৭২ মিটার দূরে ছোড়েন নীরজ। শেষ প্রচেষ্টায় তিনি ৮২.১৫ মিটার দূরত্ব পর্যন্ত ছুড়তে সক্ষম হন।





