ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শান্তিপুর থানায় চাল-গম-আটা ও বস্তার প্রকাশ্য নিলাম

৩৬৫ দিন।নিজস্ব প্রতিনিধি।নদীয়া।দুটি পৃথক সময়ে পৃথকভাবে উদ্ধার হওয়া চাল গম আটা শান্তিপুর থানার  তরফে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফুড সাপ্লাই আধিকারিক এর উপস্থিতিতে করা হলো নিলাম। এদিন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, শান্তিপুরের বিডিও, ফুড সাপ্লাই দপ্তরের আধিকারিক এবং থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা সকলে মিলে এই নিলাম অনুষ্ঠান সম্পন্ন করেন। নিলাম অনুষ্ঠানে ৮জন ব্যাবসায়ী অংশগ্রহণ করেন। মোট নিলাম হয়েছে ৩২,৪৫০ কেজি চাল,১৯৫০  কেজি আটা,৮৪৫ কেজি গম । মোট চাল  ৩৩ লক্ষ ৪৪০ টাকায়, গম ১৪৭৮ টাকা ২৫ পয়সায় এবং আটা ৩৮১৫ টাকায় নিলাম হয়েছে। ওপরদিকে  ৬৭০ বস্তা পাটের বস্তা ৪৬৯০ টাকায় নিলাম হয়েছে। প্রতিটি বস্তুর ৩ টি করে ডাক হওয়ার পর ফাইনাল ডাকে সর্বসমক্ষে নিলাম হয়েছে। নিলামের সমস্ত টাকা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা হবে বলে প্রশাসন সূত্রে খবর।তবে উক্ত মামলায় যারা এই চাল গম আটা মজুদ করে রেখেছিল তাঁদের আইনি ভাবে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল ।

Scroll to Top