৩৬৫ দিন। ভুল করলে শাস্তি পেতে হবেই, তুমি বরং এনডিএ-তে যোগ দাও! ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে -কে অফার দিয়ে বসলেন কেন্দ্রের সামাজিক ন্যায়মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে। এমনিতে রামদাসকে রাজনীতিবিদ হিসাবে কেউ-ই খুব একটা পাত্তা দেন না। লোকসভায় তাঁর রসিকতাতেই বেশী মন থাকে। তাই রামদাসের খোলা অফার নিয়ে ককরোচরা যে প্রতিক্রিয়া দেবে না সেটিই স্বাভাবিক। মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রামদাস। সেখানে ককরোচ নিয়ে কেউ তাকে কিছু প্রশ্ন করেন। তার উত্তরে তিনি বলেন, “আমার ধারণা অভিজিৎ দীপকে আম্বেদকরের ভাবধারায় বিশ্বাসী। তিনি কম বয়সি এবং খুবই সক্রিয়। তাঁর রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-তে যোগদান করার কথা ভাবা উচিত।” ককরোচ কিছু না বললেও রামদাসের মন্তব্যকে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। তারা বলছে, বিজেপি-র অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে রামদাসের মত লোককে দিয়ে দীপকে -কে অফার পাঠাতে হচ্ছে। গোটা বিষয়টিই অত্যন্ত হাস্যকর। রামদাসের দল যে বিরাট শক্তিশালী তা নয়টি বরং তার দলের অবস্থা বিহারে জিতনরামের হামের চাইতেও খারাপ। মহারাষ্ট্রের কিছু পকেট ভোট বাদ দিলে তার দলের অস্তিত্ব কোথাও নেই। রামদাস তার দলের একমাত্র সাংসদ। তবে অনেকে বলছেন, রামদাস এবং দীপকে দুজনেই মহারাষ্ট্রের বাসিন্দা। তাই হতে পারে মারাঠা সেন্টিমেন্ট কৌশলে উস্কে দিতে রামদাসকে ময়দানে নামালো বিজেপি। দীপকে রামদাসকে কড়া আক্রমণ করলে বিজেপি সুযোগ পেয়ে যাবে মারাঠি অস্মিতা টেনে সমালোচনা করার আবার রামদাস যেহেতু কার্যত গুরুত্বহীন নেতা তাই তাকে দিয়ে অফার পাঠিয়ে বিষয়টিকে লঘু করেও দেখানো গেল।
ভুল করলে শাস্তি পেতে হবেই, তুমি বরং এনডিএ-তে যোগ দাও!
অভিজিৎ -কে অফার কেন্দ্রের সামাজিক ন্যায়মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালে
- khabar365din
- August 18, 2026
- 2:51 pm
- No Comments





