৩৬৫ দিন। আবার শুরু হলো অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া। ভেরিফিকেশন প্রক্রিয়া চলার জন্য জুলাই মাসের প্রাপ্য অন্নপূর্ণা যোজনার টাকা অগাস্টের প্রথম সপ্তাহে না দিয়ে আজ অর্থাৎ 17 আগস্ট থেকে পাঠানো হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো আজ নবান্ন থেকে আনুষ্ঠানিক ঘোষণা করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়ে দিলেন আজ থেকে আগামী ২০ অগাস্টের মধ্যেই যোগ্য উপভোক্তাদের একাউন্টে পৌঁছে যাবে ৩০০০ টাকা। সেইসঙ্গে যাদের নাম অন্নপূর্ণা যোজনারযোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ পড়েছে অথবা আবেদন করেও যারা টাকা পাননি তাদের জন্য পুনরায় আবেদনের সুযোগ দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি।
নবান্ন থেকে আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পুনরায় পাঠানোর কাজ শুরু করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। আজ নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানান, গত ১০ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। ১৭ লক্ষের মতো নাম আপাতত বাদ পড়েছে। যেসব শর্ত রাখা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ১০ জুলাইয়ের আগে যেসব আবেদনকারীর নাম বাদ পড়েছে, তারপরও তাঁরা কিন্তু বঞ্চিত হচ্ছেন না। তাঁর যদি টাকা না ঢোকে, তিনি একটা ক্লেম করবেন। সেই দাবি জেলা প্রশাসন আবার এনকোয়ারি করবে। সেখানে যদি দেখা যায়, উনি টাকা পাওয়ার যোগ্য, তবে তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে একদম বাদ দেওয়া হচ্ছে না। যাঁদের এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হল, তাঁরা আবার ক্লেম করতে পারেন। এবং ক্লেম করে টাকা পেতে পারেন, যদি তিনি ভেরিফিকেশনে যোগ্য হন। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের ফেরিভিকেশন চলছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে পুরো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তাঁদের মধ্যে যাঁরা যোগ্য হবেন, তাঁরা টাকা পাবেন।
বাদ পড়া আবেদনকারীরা সরকারি পোর্টালে সোশ্যাল রেজিস্টার অপশনে গিয়ে নতুন করে আবেদন জানাতে পারবেন। ২০ অগাস্ট থেকে পুনর্নবীকরণের পোর্টাল খুলবে। ২০ অগস্ট থেকে পুনর্নবীকরণের পোর্টাল খুলবে। জেলাশাসকের কার্যালয় থেকে দ্বিতীয়বার সমস্ত নথি খতিয়ে দেখা হবে। সব ঠিক থাকলে মিলবে সরকারি অনুদান।
নাম বাদ পড়া নিয়ে কারও কোন ক্ষোভ বা আপত্তি থাকলে তাঁরা ওই পোর্টালেই সরাসরি অভিযোগ জানাতে পারবেন। যাঁরা একদম নতুন করে আবেদন করতে চান, তাঁদের ৩০ সেপ্টেম্বরের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শুরু হলো অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসের টাকা পাঠানো
আবেদন করেও বাদ পড়েছেন যারা পুনরায় আবেদনের সুযোগ দেওয়ার কথা ঘোষণা সরকারের
- khabar365din
- August 17, 2026
- 7:42 pm
- No Comments





