পানাপুকুর থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ

৩৬৫ দিন।বৃহস্পতিবার সকালে সুতাহাটা থানার অন্তর্গত ডি শিবরাম নগর এলাকার একটি কচুরিপানা পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখতে পায় প্রাত:ভ্রমণকারীরা । খবর পেয়ে ঘটনা স্থলে এসে পৌঁছায় সুতাহাটা থানার পুলিশ।এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য সুতাহাটা থানার মর্গে নিয়ে যায়। সুতাহাটা থানার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম শেখ রবিউল ইসলাম , বয়স ৪১ বছর। বাড়ি সুতাহাটা থানার জগন্নাথপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত থেকে রবিউল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালেই একটি পুকুরে ভাসতে দেখা যায় এবং তাঁর দৈনন্দিন ব্যবহার করা সাইকেলটি কচুরিপানা পুকুরে পড়ে রয়েছে।প্রতিবেশীরা বলেন, দিনরাত প্রচন্ড বৃষ্টির ফলে রাস্তাঘাট ডুবে গিয়েছে। রবিউল ইসলাম রাত্রিতে বাড়ি ফেরার সময় রাস্তায় জল থাকায় কচুরিপানা পুকুরে পড়ে যায়। চলন্ত অবস্থায় সাইকেল নিয়ে পুকুরে পড়ে গিয়ে উঠতে না পারায় তাঁর মৃত্যু হয়।

Scroll to Top