লেনিন সরণির নাম বদল করলেও আপত্তি তৃণমূলের

৩৬৫দিন। লেনিন সরণির নাম পরিবর্তনের চেষ্টা করা হলে নিশ্চয়ই কমিউনিস্ট পার্টিরা প্রতিবাদ করবে কিন্তু এখনই বলে রাখছি তৃণমূলেরও তীব্র প্রতিবাদ রইল বললেন কুনাল ঘোষ। লেনিন শুধু ব্যাক্তি নন, বিশ্ব বিখ্যাত দর্শন, লেনিনবাদ গোটা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দর্শন হিসেবে গৃহীত। ব্যাক্তিকে অস্বীকার করা যায় দার্শনকে অস্বীকার করা যায় না। কুনাল আরও বললেন গত ১৫ বছরে মমতা বন্দোপাধ্যায় কোনদিন লেনিন সরণির নাম পরিবর্তন করার কথা কল্পনাও করেনি। সিপিএমের বোঝা উচিত অন্ধ বিরোধিতা করতে গিয়ে যে বিজেপিকে তারা বাংলায় নিয়ে এসেছে সেই বিজেপি তাদের শেকড় সমেত উপড়ে ফেলতে চাইছে। আমরা এখনই এরকম কোনো প্রস্তাব আসার আগেই আমরা, তৃণমূল তীব্র বিরোধীতা করলাম।

Scroll to Top