ফুটবলে বড় বিনিয়োগ মেসির
স্পেনের দ্বিতীয় ক্লাব কিনছেন

৩৬৫ দিন। ডেভিড বেকহ্যামের পথে হাঁটছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিডি এলদেন্সের ১০০ শতাংশ শেয়ার কিনতে চলেছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।২০২৬ সালেই স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব ইউই কর্নেয়ার মালিকানা নিয়েছিলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার। এ বার আরও বড় বিনিয়োগের পথে মেসি। এলদেন্সের বর্তমান মালিকদের সঙ্গে ক্লাবটি কেনার বিষয়ে নীতিগতভাবে চুক্তিতে পৌঁছে গিয়েছেন মেসি। চুক্তি সম্পূর্ণ হলে ক্লাবটির ১০০ শতাংশ শেয়ারের মালিক হবেন তিনি।
চলতি বছরের এপ্রিল মাসেই স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব ইউই কর্নেয়ার ১০০ শতাংশ শেয়ার কিনেছিলেন মেসি। এ বার এলদেন্সের মালিকানা পেলে স্প্যানিশ ফুটবলে মেসির প্রভাব আরও বাড়বে। বর্তমানে এলডেনস ক্লাবের মালিকানা রয়েছে কলম্বিয়ান বিনিয়োগকারী সংস্থা ‘গ্রুপো টিএইচ’-এর হাতে। কলম্বিয়া এবং সুইজারল্যান্ডেও এই সংস্থার নিজস্ব একাধিক ক্লাব রয়েছে। তাদের হাত থেকেই স্প্যানিশ দলটির সম্পূর্ণ মালিকানা নিতে চলেছেন ইন্টার মায়ামি তারকা।চুক্তিটি এখনই চূড়ান্ত হচ্ছে না। স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (CSD) প্রয়োজনীয় অনুমোদন এবং কোম্পানির আর্থিক ও আইনি মূল্যায়নের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই হাতবদল সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষ হলে বার্সেলোনা  ও আর্জেন্তিনা কিংবদন্তির মালিকানাধীন এটিই হতে চলেছে স্পেনের মাটিতে দ্বিতীয় ফুটবল ক্লাব।
যে দেশে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় সময় কেটেছে, এ বার সেখানের পেশাদার ফুটবলে মালিক হিসেবে আরও বড় ভূমিকা নিতে চলেছেন ৩৯ বছরের আর্জেন্তাইন তারকা। অর্থাৎ, এই বিনিয়োগে মেসির সঙ্গে কোনও পার্টনার, প্রাক্তন ফুটবলার বা অন্য কোনও তৃতীয় পক্ষ থাকবে না। তবে এখনও চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে বাকি আইনি কাজ শেষ হবে। এর পাশাপাশি এলদেন্সে ক্লাবের মালিকানা নেওয়ার জন্য স্প্যানিশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল-এর অনুমোদনও প্রয়োজন মেসির।

Scroll to Top