এশিয়ান গেমসের আগেই জাপানে ভয়াবহ হ্যারিকেন
৪০০ ক্রীড়াবিদকে নিরাপদ স্থানে সরিয়ে নিল জাপান

৩৬৫ দিন। ভয়াবহ বৃষ্টি নাগোয়ায়। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সাময়িকভাবে আবাসন ছেড়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলো শত শত অ্যাথলিটকে। মঙ্গলবার মাত্র এক ঘণ্টায় নাগোয়ায় প্রায় ১০৪ মিলিমিটার বা চার ইঞ্চি বৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শহরের একাধিক অংশে প্রশাসনের তরফে জারি করা হয় ‘ইভাকুয়েশন অর্ডার।’ প্রবল বৃষ্টির কারণে এশিয়ান গেমসের কয়েকটি ভেন্যুতেও জল ঢুকে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।এবারের এশিয়ান গেমসে কোনো নির্দিষ্ট অ্যাথলিট ভিলেজ নেই। ক্রীড়াবিদদের ক্রুজ শিপ, হোটেল এবং সাময়িক কাঠের কন্টেইনারে রাখা হয়েছে।
নাগোয়ার গার্ডেন পিয়ার এলাকায় কন্টেইনারে থাকা অ্যাথলিটদের বৃষ্টির পানি ঢোকার কারণে দ্রুত উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়। নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানিয়েছেন, সমস্ত অ্যাথলিট সম্পূর্ণ নিরাপদ আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রায় ২ ঘণ্টা পরেই তারা আবাসনগুলোতে ফিরে গেছেন।নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানিয়েছেন, সমস্ত অ্যাথলিট সম্পূর্ণ নিরাপদ আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রায় ২ ঘণ্টা পরেই তারা আবাসনগুলোতে ফিরে গেছেন।
এশিয়ান গেমস শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। তার ১০ দিন আগেই প্রবল বৃষ্টিতে বানভাসি জাপানের আইচি-নাগোয়া। মঙ্গলবারের ভারী বর্ষণে শহরের বহু রাস্তা ও বাড়িঘর জলের তলায় চলে গিয়েছে। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।অন্যদিকে, ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে এশিয়ান গেমসে যাওয়া ভারতীয় দলকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন অ্যাথলিট ও জাতীয় দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতীয় হকি দল এবং বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ অনুষ্ঠানে ছিলেন না। তাঁদের কেউ ইতিমধ্যেই জাপানে পৌঁছে গিয়েছেন। আবার কেউ নিজেদের পছন্দের জায়গায় প্রস্তুতিতে ব্যস্ত।
পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা ক্রীড়াবিদরাও নাজেহাল।জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, নাগোয়া শহরে মাত্র এক ঘণ্টায় ১০৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৮৯০ সালের পর, অর্থাৎ প্রায় ১৩০ বছরের ইতিহাসে এক ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের নজির। মাত্র ১২ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ছুঁয়েছে প্রায় ২১৩ মিলিমিটার। গত মঙ্গলবার থেকেই মধ্যাঞ্চলের একাধিক শহরে জল ঢুকতে শুরু করে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও বহু বাড়িঘর। সাময়িক ভাবে ব্যাহত হয়েছে বাস ও সাবওয়ে পরিষেবাও। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৩৫০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। তবে হাল ছাড়ছেন না নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া। আশাবাদী তিনি। তাঁর কথায়, ক্রীড়াবিদরা নিরাপদে রয়েছেন। মাঠের পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত নই। পরিকল্পনা মতো এশিয়ান গেমস শুরু করতে কোনও সমস্যা হবে না।

Scroll to Top