৩৬৫ দিন।মেদিনীপুর।অশোক কুমার মণ্ডল।পরনে লুঙ্গি মাথায় গামছা,কৃষকের বেশ। যেন রাস্তা দিয়ে যাচ্ছেন কয়েকজন কৃষক।এভাবেই ছদ্মবেশে চোলাই কারবারিকে ধরে বড়সড় সাফল্য পেল ঘাটালের আবগারি দপ্তর।অভিযুক্ত সামনে থাকা একটি জলাশয় দিয়ে পালানোর চেষ্টা করে। জলাশয় নেমে অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলে আবগারি দপ্তর।কৃষকের বেশে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার চোলাই মদ সহ এক পাচারকারীকে গ্রেফতার করল আবগারি দপ্তর।জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় এই অভিযান চালানো হয়।আবগারি দপ্তরের অফিসাররা পরনে লুঙ্গি, মাথায় গামছা দিয়ে একেবারে কৃষকের বেশে এলাকায় ঢোকেন। গোপন সূত্রে খবর ছিল ফতেপুর এলাকায় বাইসাইকেলে করে চোলাই পাচার হচ্ছে।অভিযানকারীদের দেখতে পেয়েই চোলাই কারবারি বাইসাইকেল ফেলে জলাশয় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখনই আবগারি দপ্তরের অফিসাররা ফিল্মি কায়দায় জলাশয়ে নেমে ধাওয়া করে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
এই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৯০০ লিটার চোলাই মদ। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত বাইসাইকেলটি। ধৃতের বিরুদ্ধে আবগারি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।আগামী দিনেও অভিযান জারি থাকবে।
ফিল্মি কায়দায় কৃষকের ছদ্মবেশে চোলাই কারবারিকে গ্রেফতার ঘাটালে
- khabar365din
- September 9, 2026
- 4:25 pm
- No Comments



