৩৬৫ দিন।উলুবেড়িয়া।পাপ্পা গুহ। তীব্র গরমে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ। আর এই গরমের মধ্যেই বেশ কিছুক্ষণ বিদ্যুৎ না থাকার অভিযোগ উঠল উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গরমে যথেষ্ট নাজেহাল হতে হয় রোগী ও তাদের পরিবারের লোকজনদের। শুধু তাই নয় চিকিৎসা করতেও যথেষ্ট বেগ পেতে হয় চিকিৎসকদের। যদিও পরে বিদ্যুৎ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সূত্রের খবর এদিন হাসপাতালের জেনারেটর বিভ্রাটের কারণে এই বিপত্তি।যদিও উলুবেড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য এই ব্যাপারে কেউ কোন অভিযোগ জানায়নি।
তবে এদিন মাঝে মধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছিল। জেনারেটর চালাতে দেরী হচ্ছিল। জানা গেছে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ আচমকা বিদ্যুৎহীন হয়ে পড়ে উলুবেড়িয়া মেডিকেল কলেজ। গরমে হাঁসফাঁস করতে থাকে রোগী ও তাদের পরিবারের লোকজন। কয়েকটা জায়গায় অন্ধকারে রোগীদের বসে থাকতে লেখা যায়। এমনকি এমার্জেন্সিতে মোবাইলের আলো জ্বেলে চিকিৎসকদের চিকিৎসা করতে দেখা যায়। রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় গরমে যথেষ্ট কষ্ট হয়েছে রোগীদের। তাদের বক্তব্য এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কিছু জানায়নি।
হাসপাতালে জেনারেটর থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ কেন হাসপাতাল বিদ্যুৎহীন হয়ে থাকল সেই নিয়ে প্রশ্ন তোলেন রোগীর পরিবারের লোকজন। যদিও উলুবেড়িয়া মেডিকেল কলেজের মেডিকেল সুপার এবং ভাইস প্রিন্সিপাল অগ্নিহোত্রী ভট্টাচার্যের বক্তব্য এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তিনি বলেন মঙ্গলবার মাঝে মধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছিল। হাসপাতালের পাঁচটা বিল্ডিংয়ে একজন অপারেটর জেনারেটর চালায়। সেক্ষেত্রে জেনারেটর চালাতে একটু সময় লেগেছিল। হয়তো সেই সময় বিদ্যুৎ ছিল না। অন্য কিছু নয়।
দীর্ঘক্ষণ উলুবেড়িয়া মেডিকেল কলেজে বিদ্যুৎ না থাকার অভিযোগ
- khabar365din
- September 8, 2026
- 3:26 pm
- No Comments




