৩৬৫ দিন। সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন ৩২ বছরের আজিজ মোল্লা। জঙ্গল লাগোয়া খাঁড়িতে মাছ ধরার সময় এক মুহূর্তের জন্য অসতর্ক হয়েছিলেন আজিজ। কিছু বুঝে ওঠার আগেই ঝোপের আড়ালে ওৎ পেতে থাকা রয়্যাল বেঙ্গল ঝাঁপ দেয় আজিজের ট্রলারে। তারপর তার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে যেতে চায়। পারেনি কারণ আজিজের সঙ্গীরা প্রাণপণে লড়াই করে তাকে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনে। কিন্তু প্রাণ বাঁচলেও আজিজ মারাত্মক জখম হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মৈপীঠ স্বাস্থ্য কেন্দ্র সেখান থেকে জেলা হাসপাতাল হয়ে এস এস কে এম – চিকিৎসকরা চেষ্টার কসুর করেননি।
মেডিক্যাল বোর্ড ভিন রাজ্যের চিকিৎসক সব হয় কিন্তু ২ অক্টোবরে বাঘের হানায় জখম আজিজ শেষপর্যন্ত কোমায় চলে যান। শুক্রবার চিকিৎসকরা জানিয়ে দেন আজিজের ব্রেন ডেথ হয়ে গিয়েছে। আজিজের পরিবার সিদ্ধান্ত নেয় সেদিন-ই, আজিজের অঙ্গ প্রত্যঙ্গ তারা দান করবেন। আজিজের পরিবারের এমন সচেতন সিদ্ধান্তে অবাক চিকিৎসকেরাও। অকপটে তারা বলছেন অঙ্গদানে সচেতনতা বাড়ানোর জন্য কত কাঠ খড় পোড়াতে হয় তাতেও কাজ হয়না। আর আজিজের মত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা যাদের উচ্চ শিক্ষা নেই তাদের মধ্যে এত সচেতনতা ভাবা যায় না। ঠিক হয়েছে চিকিৎসকেরা আজিজের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে দেখবেন তার কোন কোন অঙ্গ অন্য শরীরে প্রতিস্থাপন করা যায় তারপর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকেরা জানাচ্ছেন আজিজের দুটি চোখ, লিভার সংরক্ষণের চেষ্টা করা হবে। আজিজের পরিবার জানাচ্ছে, তাদের পরিবারের একমাত্র রোজগেরে আজিজ তো আর ফিরে আসবে না। ব্রেন ডেথ হলে তো কেউ আর ফেরে না তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন আজিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অন্তত সংরক্ষণ করা হোক সেগুলো পেয়ে যদি কারোর প্রাণ বাঁচে তার থেকে তো ভালো কিছু হতে পারে না। চিকিৎসকেরা বলছেন, আজিজের ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকুক। ব্রেন ডেথের পর অঙ্গ দানের প্রবণতা যতো বাড়বে ততো আরো অনেকের প্রাণ বাঁচবে।
বাঘের হামলায় জখম মৎস্যজীবীর ব্রেন ডেথ, অঙ্গ দানের সিদ্ধান্ত নিল পরিবার
- khabar365din
- September 8, 2026
- 3:37 pm
- No Comments




