৩৬৫ দিন। শিক্ষক দিবস উপলক্ষ্যে ছাত্রদের খাওয়ানোর বন্দোবস্ত করছিলেন শিক্ষকরা। সেই নিয়েই স্কুলে বাঁধল গন্ডোগোল। পরিস্থিতি এমন দাঁড়াল যে ছাত্ররা স্কুলের ভেতর মাটিতে ফেলে পেটালেন স্কুলের-ই প্রধান শিক্ষককে। মারের চোটে মাথা ফাটল তাঁর। নাকেও লেগেছে মারত্মক চোট। ছাত্রদের মারে গুরুতর জখম প্রধান শিক্ষকের চিকিৎসা চলছে। শিঙ্গাঙ্গনে ভয়ঙ্কর নজর নৈরাজ্যের সাক্ষী রইল শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি জেলা স্কুল। ছাত্রদের হাতে প্রহৃত হয়ে প্রধান শিক্ষক ধর্মরাজ বারুইয়ের গলায় ঝরে পড়ছে বিস্ময়। তিনি বলছেন, স্কুলের মধ্যে ছাত্রদের হাতে ঋযে মার খেতে হবে তা কোনো দিন কল্পনাও করিনি। ঠিক কি হয়েছিল স্কুলে? প্রধান শিক্ষক জানাচ্ছেন শনিবার শিক্ষক দিবস ছিল। সেই উপলক্ষ্যে শিক্ষকরা ঠিক করেন ছাত্রদের দুপুরে খাওয়ানো হবে।
সব ঠিক ঠাক চলছিল। আচমকা কেউ রটিয়ে দেয় দশম শ্রেণীর ছাত্রদের জন্য খাবার রাখা হয়নি। এই খবর রটতেই প্রায় ১০-১২ জন দশম শ্রেণীর ছাত্র তারা প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাঁকে চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে মারতে শুরু করে। মারের চোটে মাথা ফেটে যায় ছাত্রদের ঘুঁষি খেয়ে নাক ফেটে যায় তারপরেও মারতে থাকে ওরা। কোনও রকমে অন্য মাস্টারমশাইরা এসে বাঁচান। তারাই পুলিশে খবর দেয়। অভিযোগ পুলিশ স্কুলে ঢুকতে গেলে তাদের বাধা দেয় ছাত্রদের একাংশ। পরে অবশ্য পুলিশ তাদের সরিয়ে দিয়ে প্রধান শিক্ষককে বের করে নিয়ে হাসপাতালে যায়। গোটা ঘটনায় জলপাইগুড়িতে সোরগোল পড়ে গিয়েছে।নিন্দার ঝড় উঠছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রধান শিক্ষকের বয়ান রেকর্ড করা হয়েছে তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।কোন কোন ছাত্র প্রধান শিক্ষককে মারধর করেছিল তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে। পাশাপাশি কেন পরিস্থিতি এতোটা উত্তপ্ত হল তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের অনুমান স্কুলে গন্ডোগোল লাগানোর পেছনে বহিরাগতদের উস্কানি থাকতে পারে সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে। উত্তেজনা থাকায় স্কুলের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাত্রদের মারে মাথা ফাটল প্রধান শিক্ষকের! শিক্ষক দিবসের ভোজকে কেন্দ্র করে জলপাইগুড়ির স্কুলে তুলকালাম
- khabar365din
- September 8, 2026
- 3:14 pm
- No Comments




