গামছা শিল্প ভগ্ন দশা

খবর ৩৬৫। যতই আধুনিক হোক সমাজ গরীব থেকে মধ্যবিত্ত , বড়লোক তাদের কাছে গামছার কদর রয়েছে। শুধু তাই নয় পুজো পার্বণ থেকে উপনয়ন, বিবাহ, অন্নপ্রাশন সব কাজেই গামছার কদর রয়ে গেছে। সামনেই পুজোর মরশুম দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সব ক্ষেত্রে গামছার গুরুত্ব রয়েগেছে। তবুও গামছা শিল্প নষ্ট হতে বসেছে। অতীতে এই গামছার গুরুত্ব ছিল অপরিসীম চাষী ভাই থেকে শুরু করে অনুষ্ঠানবাড়ি একটা গামছা দিলে তার সম্মান বৃদ্ধি পেতো। আর আজ আধুনিক যুগে গামছার পরিবর্তে টাওয়েল কিংবা তোয়ালে আসলেও গামছা তার জায়গা ঠিক আছে। গরমে কিংবা বহনে সব ক্ষেত্রে গামছার গুরুত্ব রয়ে গেছে। তবে বর্তমানে গামছা শিল্প ভগ্ন স্তুপে পরিণত হয়েছে তার কারণ সুতোর অস্বাভাবিক দাম সেই সঙ্গে এখন বিভিন্ন জায়গায় কমা পলিয়েস্টার সুতো দিয়ে গামছা তৈরি হচ্ছে পাওয়ার লুমে ফলে গামছা হ্যান্ডলুমে বুনে সেই পরিমাণ গামছা তৈরি করা যাচ্ছে না। হ্যান্ডলুমে গামছা তৈরি করে নমনীয়তা ও দাম বৃদ্ধি হওয়াতে কমদামে গামছার চাহিদা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বিদ্যুতের দাম ফলে হস্তচালিত তাঁত গুলি অবস্থা সঙ্গীন। তার মধ্যে যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা ক্ষতি লোকসান এর মধ্যে থেকেও মরিয়াচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ তাদের এই পেশা ছাড়া অন্য পেশায় যেতে পারছে না। পুজোর আগে তাদের গামছা চাহিদা থাকলেও ভালো গামছা তৈরি করে সেই লাভের অংশ খুব সীমিত। ফলে সমস্যায় পড়েছেন তারা।

Scroll to Top