বাঁকুড়ার সোনামুখিতে দামোদরের চর থেকে ফের মিলল মর্টার শেল

৩৬৫ দিন। বাঁকুড়ার সোনামুখিতে দামোদরের চর থেকে ফের মিলল মর্টার শেল।‌ মঙ্গলবার দামোদরের একাংশে মাটিতে গাঁথা অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেয়। সোনামুখি থানার পুলিশ গিয়ে নদীর ওই অংশ কর্ডন করে দেয়। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয় তারা যাতে জলে না নামে বা সন্দেহজনক ওই বস্তুতে হাত না দেয় পরে বম্ব স্কোয়াড এসে নিশ্চিত করে মাটিতে গেঁথে থাকা ওই বস্তু আসলে মর্টার শেল।‌ পুলিশ সূত্রে জানা যাচ্ছে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়েছে তাদের হাতেই ওই মর্টার শেল তুলে দেওয়া হবে। নিয়ম মত তারাই সেগুলি নিষ্ক্রিয় করতে পারে। দামোদরের চর থেকে মর্টার শেল উদ্ধার নতুন নয় ছ’মাস আগে এক সঙ্গে তিনটি মর্টার শেল উদ্ধার হয়েছিল বাঁকুড়ার সোনামুখি থেকে। সে বার সেনা জানিয়েছিল ওই মর্টার শেল গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এবারের শেলটিও সমসাময়িক বলে মনে করা হচ্ছে। ইতিহাসবিদরা বলছেন, বাঁকুড়ায় দামোদর থেকে মর্টার শেল উদ্ধার অস্বাভাবিক নয় কারণ দ্বিতীয় বিবযুদ্ধের সময় ওই এলাকায় ব্রিটিশ এবং মার্কিন সেনার একাধিক ক্যাম্প ছিল সম্ভবত তাদের সেই সময়কার অস্ত্র ভাণ্ডারের কিছুটা হয়তো কোনও ভাবে মিসিং হয়ে যায় পরে তা নদী গর্ভে চলে যায় যা এত দিন পর নদী থেকে উঠে আসছে। আগামী দিনেও এই অঞ্চলে আরো অনেক অস্ত্র মিলতে পারে বলে জানাচ্ছেন তারা।

Scroll to Top