৩৬৫ দিন।মেদিনীপুর।অশোক কুমার মণ্ডল। জঙ্গলমহলের অতি পরিচিত একটি নাম রামলাল নামক একটি হাতি। রামলাল নামক ওই হাতিটি মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হয়ে শালবনি এলাকায় প্রবেশ করে।এরপর দেখা যায় রামলাল অসুস্থ অবস্থায় রয়েছে। এরপর বন দপ্তরের পক্ষ থেকে প্রাণী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল পাঠানো হয়। প্রাণী চিকিৎসকের প্রতিনিধি দলটি রামলালকে সুস্থ করে তোলার জন্য তাকে ওষুধ খাওয়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। অবশেষে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রামলাল। বৃহস্পতিবার রামলাল শালবনি থেকে লালগড়ের উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে রামলাল লালগড়ে রয়েছে। বন বিভাগের পক্ষ থেকে তার গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়েছে। রামলাল অসুস্থ হয়ে পড়ার সংবাদে জঙ্গলমহল এলাকার বাসিন্দারা তার দ্রুত আরোগ্য কামনা করেন। রামলাল কে সবাই খুব ভালোবাসে। তাকে জঙ্গলমহলের বাসিন্দারা যখন যা পায় খেতে দেয় এবং সে হাসিমুখে গ্রামবাসীদের দেওয়া খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। তবে কারো কোনদিন সে ক্ষতি করেনি। তাই গোটা জঙ্গলমহল জুড়ে তার অবাধ বিচরণ। তাই রামলাল সুস্থ হয়ে ওঠার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার স্বস্তি ফিরে এসেছে গোটা জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের মধ্যে। জঙ্গলমহলের বাসিন্দারা চায় তাদের অতি প্রিয় রামলাল সুস্থ থাকুক ভালো থাকুক।
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে অসুস্থ রামলাল রয়েছে লালগড়ে, জানালো বন দপ্তর
- khabar365din
- September 3, 2026
- 5:05 pm
- No Comments






