কলকাতা থেকে রাঁচি যাওয়ার পথে ঝাড়গ্রামের গজাশিমুল এলাকার দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস আহত দুইজন

৩৬৫দিন। ঝাড়গ্রাম। অশোক কুমার মণ্ডল। বুধবার রাত্রি একটার সময় দুর্ঘটনা ঘটে ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল এলাকায় ৪১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা যায় যে বেসরকারি ও যাত্রীবাহী বাসটি কলকাতা থেকে রাঁচি যাচ্ছিল। রাচি যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে বাসে থাকা যাত্রীরা সকলেই সুরক্ষিত থাকলেও বাসের চালক উদিত শর্মা ও খালাসী প্রমথ এক্কা আহত হয়। তাদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।। বাসের চালক উদিত শর্মা জানান কলকাতা থেকে রাঁচি যাওয়ার পথে ঝাড়গ্রাম ব্লকের গোজার শিমুল এলাকায় ৪১ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাক খারাপ হয়ে দাঁড়িয়েছিল। সেই ট্রাককে ৫ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পাশে চাষের জমিতে নেমে যায়। যার ফলে দুর্ঘটনা ঘটে।। বাসার চালক অধিত শর্মার বাঁ পা ভেঙে গিয়েছে এবং খালাসী এক্কার মাথায় চুল লেগেছে। ঠিক কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তার খতিয়ে দেখার জন্য ঝাড়গ্রাম থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।

Scroll to Top