৩৬৫ দিন। মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল। নিম্নচাপের বৃষ্টি সাথে জলাধারা থেকে ছাড়া জলে জল বেড়েছে শিলাবতী নদীতে। নদীর জলে প্লাবিত ঘাটাল শহর এবং গ্রামীণ নিচু এলাকা ডুবেছে রাজ্য সড়ক। জলে ডুবেছে রাস্তাঘাট চাষের জমি কোথাও জল পেরিয়ে চলছে নৌকো ডিঙির মাধ্যমে যাতায়াত। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার এক থেকে দশটি ওয়ার্ডে জল ঢুকেছে, ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর আড়গোড়া এলাকায় রাজ্য সড়ক প্লাবিত হয়েছে, সারি সারি দোকান ডুবেছে জলে এবং ঘাটাল ব্লকের অজবনগর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হচ্ছে। যদি আরো বৃষ্টি হয় তাহলে দুর্ভোগ বাড়বে এমনই দাবি ঘাটালবাসীর। তবে যেভাবে শিলাবতী নদীতে জল বাড়ছে তার ফলে ঘাটালে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। ঘাটালের বিভিন্ন রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় যানবাহনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন স্কুল গুলিতেও জল ঢুকে পড়ায় পঠন-পাঠনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকা গুলির উপর নজরদারি শুরু করা হয়েছে।
প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল, সমস্যায় বানভাসি এলাকার মানুষজন
- khabar365din
- September 3, 2026
- 4:34 pm
- No Comments






