৩৬৫ দিন।মহানায়ক ১০০।পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৩ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান হয়।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সকালে টালিগঞ্জে মেট্রো স্টেশন চত্বরে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করেন।তাঁর স্মৃতিচারণায় একের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকালে মাল্যদান থেকে শুরু করে বিজলি সিনেমার সামনে মহানায়কের ২০ ফুটের কাটআউট উদ্বোধন করা হয়।তারপরেই বিকেল ৬ থেকে নন্দন ও রবীন্দ্র সদন চত্বরে একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছিল।সেখানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।পদযাত্রা শেষে গগনেন্দ্র গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় যান,সেখানে মহানায়ককে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।সেখানেও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।তারপর অনুষ্ঠান মঞ্চে কেক কেটে বিশেষ বার্তা দেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন,উত্তমকুমারের জন্য আমরা সবাই এক হলাম।একদিন এই টলিউড বলিউডকে টেক্কা দেবে।এই অনুষ্ঠানে সকাল থেকেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী থেকে শুরু করে বিজেপি বিধায়ক সহ বাংলা সিনেমা জগতের শিল্পীরা উপস্থিত ছিলেন।
মহানায়ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
আমাদের এই মঞ্চে আজ চাঁদের হাট। কাকে ছেড়ে কার কথা বলি। মহানায়ক-ই আজ আমাদের এই এক জায়গায় নিয়ে এসেছেন। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই, কোনও সংকীর্ণতা নেই, বাধা নেই! গতকাল কাকে কী বলেছি সব ভুলে গিয়েছি। আজ শুধু উত্তমকুমার, উত্তমকুমার, উত্তমকুমার আর উত্তমকুমার।
উত্তমকুমার ফিল্ম ইনসিটিটিউট
এই অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন উত্তমকুমার ফিল্ম ইনস্টিটিউটের। জানান, আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১ টা নাগাদ নিউটাউনে সেই উত্তমকুমার ফিল্ম ইনস্টিটিউটের ভূমিপুজো হবে। আপাতত ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রজেক্টের জন্য। মুখ্যমন্ত্রীর দাবি,রবীন্দ্র সদন, নন্দনের থেকেও ভাল কিছু তৈরি হতে চলেছে। আগামীকাল বিকেলেও অনুষ্ঠান আছে। তার পরে দিনেও আছে। শেষ হবে ৬ তারিখে। এই ক’দিন বিভিন্ন প্রেক্ষাগৃহে উত্তমকুমারের জনপ্রিয় সব ছবি সরকার দেখাবে। আসুন, আমরা আনন্দ করি। উত্তমকুমার ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও তিনি আমাদের মধ্যে থাকবেন।
টলিউড একদিন বলিউডকে টেক্কা দেবে
মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন,আজ সকালবেলা আফসোস করছিলাম, এক সময়ে আমরা অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নেতৃত্ব দিত গোটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে। বলিউডকে টেক্কা দেবে কে? টলিউড। আমাদের আবার সেই জায়গায় ফিরে যেতে হবে। আজকের সন্ধ্যায় এটাই হোক আমাদের অঙ্গীকার।টলিপাড়াকে মুখ্যমন্ত্রীর আশ্বাস,সরকার দু’হাত দিয়ে আপনাদের সঙ্গে থাকবেন। আপনারা গড়ুন, কী সাহায্য লাগবে বলুন! কী গড়ে দিতে হবে বলুন, কী কী ছাড়পত্র লাগবে বলুন, কত বাজেট বরাদ্দ করতে হবে বলুন, কোন আইন বদলাতে হবে বলুন, বদলে দেব বিধানসভায় এনে। সরকার করে দেবে।
মহানায়ককে নিয়ে প্রধানমন্ত্রীর পোস্ট
মন কী বাত’-এ উত্তমকুমার এবং সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আন্তরিক ধন্যবাদ জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। জানান, এদিন ভোরে সমাজমাধ্যমে উত্তমকুমারের শতবর্ষে তাঁকে শ্রদ্ধাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার জন্য আলাদা করে তাঁর সচিবালয়ে অনুরোধ পাঠাতে হয়নি।পদযাত্রা শেষে তিনি বলেন,আমাদের এই মঞ্চে আজ চাঁদের হাট। কাকে ছেড়ে কার কথা বলি। মহানায়ক-ই আজ আমাদের এই এক জায়গায় নিয়ে এসেছেন। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই,কোনও সংকীর্ণতা নেই, বাধা নেই! গতকাল কাকে কী বলেছি সব ভুলে গিয়েছি।আজ শুধু উত্তমকুমার, উত্তমকুমার, উত্তমকুমার আর উত্তমকুমার।
সকাল থেকে মহানায়কের মূর্তিতে মাল্যদান থেকে বিকেলের পদযাত্রা তৈরি হবে উত্তমকুমার ফিল্ম ইনস্টিটিউট,বরাদ্দ হয়েছে ২৫ কোটি টাকা:মুখ্যমন্ত্রী
- khabar365din
- September 4, 2026
- 11:01 am
- No Comments




