৩৬৫ দিন।মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল।একটানা ভারী বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জোড়া হাত থেকে জল ছাড়ায় শিলাবতী নদীর জল হু হু করে বাড়ছে, যার ফলে ঘাটালে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।। ইতিমধ্যে ঘাটালের নিচু এলাকাগুলি জলে ডুবে গিয়েছে, যাতায়াতের রাস্তা এখন জলের তলায় চরম দুর্ভোগে পড়েছেন ঘাটালের বিভিন্ন এলাকার বাসিন্দারা। যেভাবে শিলাবতিতে জল বাড়ছে তাতে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন ঘাটালের বাসিন্দারা। ঘাটালের বিধায়ক শীতল কপাট জানান ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জল জমে ছিল ,শিলাবতী নদীতে জল বাড়ছে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ছোট বন্যা হোক আর বড় বন্যা হোক সমস্ত পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।। ঘাটালের মানুষকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে সেই সব এলাকাগুলির মানুষের কাছে তাদের প্রয়োজনীয় মত জিনিসপত্র প্রশাসনের পক্ষ থেকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে বুধবার সকাল থেকেই শিলাবতী নদীর জল হু হু করে বাড়ায় ঘাটালের বাসিন্দারা ফের বন্যার কবলে পড়ার আশঙ্কা করছেন।




