৩৬৫ দিন।মেদিনীপুর।অশোক কুমার মণ্ডল।মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গির্জা এলাকায় পানীয় জলের জন্য কল রয়েছে কিন্তু সেই কল থেকে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা জল পাচ্ছেন না বলে অভিযোগ। তাই বুধবার সকালে মেদিনীপুর শহরের গির্জা এলাকায় পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা পদ অনুরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে ব্যস্ত তোমার রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী ব্যানার্জি ও পুলিশ। ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কাউন্সিলর মিতালী ব্যানার্জি কথা বলেন এবং তাদের এলাকায় থাকা কোয়ালিটি সারিয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে বুধবার এলাকার বাসিন্দাদের পানের জেলার জন্য একটি জলের ট্রাঙ্ক পাঠানো হয়।
স্থানীয় কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার জল বিভাগের দায়িত্বে থাকা সিআইসি মিতালী ব্যানার্জি বলেন পৌরসভার কর্মীরা ধর্মঘট করছিলেন তাই ওই পানীয় জলের কলটি সারানো সম্ভব হয়নি মঙ্গলবার রাতে ধর্ম উঠে গিয়েছে দ্রুত খারাপ হয়ে যাওয়া ওই জলের কলটিকে সারানোর জন্য প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই কাউন্সিলর এর কাছ থেকে আশ্বাস পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাদের পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
পানীয় জলের দাবিতে মেদিনীপুর শহরের গির্জা এলাকায় পথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
- khabar365din
- September 2, 2026
- 4:14 pm
- No Comments




