৩৬৫ দিন।সুমন আদক। হাওড়ার বামুনগাছি থেকে লিলুয়া স্টেশন যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষায় রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়ে জল জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে প্রায়ই বাইক, স্কুটার ও টোটো উল্টে যাচ্ছে। সমস্যায় পড়ছেন পথচারী, স্কুলপড়ুয়া ও অভিভাবকরাও। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে পুরসভায় লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয়রা। পুরসভার তরফে জানানো হয়েছে, বৃষ্টি কমলেই সংস্কারের কাজ শুরু হবে এবং পুজোর আগেই রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে।




