৩৬৫ দিন।মেদনীপুর।অশোক কুমার মণ্ডল।মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজার এলাকায় চয়ন বেরা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কোতোয়ালি থানার পুলিশ। ওই ব্যক্তির বাড়িতে পুলিশ হানা দিয়ে উদ্ধার করে নিষিদ্ধ মাধব দ্রব্য ১৫৮ গ্রাম ব্রাউন সুগার নগদ লক্ষাধিক টাকা এবং প্রায় ৮০ লক্ষ টাকার সোনার গহনা। সেই সঙ্গে পুলিশ চয়ন বেরা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।। ওই ব্যক্তি কোথা থেকে ব্রাউন সুগার আন্ত এবং কোথায় বিক্রি করতো তা জানার জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য প্রায় 5 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সঙ্গে পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় যে ওই বাড়িতে প্রচুর পরিমাণ সোনা মজুদ ছিল যে সোনার কোন বৈধ কাগজপত্র ওই ব্যক্তি দেখাতে পারেনি। উদ্ধার হওয়ার সোনার আনুমানিক মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। মেদিনীপুর শহরের বুকে কিভাবে ওই ব্যক্তি নিজের বাড়িতে ব্রাউন সুগার রেখে বিক্রি করতেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজার এলাকা থেকে উদ্ধার ১৫৮ গ্রাম ব্রাউন সুগার, লক্ষাধিক টাকা
প্রচুর সোনা, গ্রেপ্তার এক
- khabar365din
- September 2, 2026
- 3:59 pm
- No Comments




