৩৬৫ দিন। সংসার বলতে নাতি নাতনিরা। তাদের টানেই ছুটি পেলেই মালদহে ফিরতেন। কয়েকদিন তাদের সঙ্গে চুটিয়ে আড্ডা মেরে আবার কলকাতায় ফিরতেন। রাখি উপলক্ষ্যে শুক্রবার কলকাতা থেকে মালদার ২ নম্বর গভর্নমেন্ট কলোনির বাড়িতে ফিরছিলেন হলুদের ব্যবসায়ী অর্ণব সেন। সেখানেই খুন হয়ে গেলেন। খুন করল পাগলের মত যে নাতিকে ভালোবাসতেন সেই নাতিই ! খুনের মোটিভ টাকা আদায় তার পেছনে রয়েছে ভিডিও গেমে আসক্তি। গোটা ঘটনায় হত বাক আত্মীয় প্রতিবেশীরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাতে ২ নম্বর গভর্নমেন্ট কলোনি থেকে অর্ণব বাবুর দেহ উদ্ধার হয়। গলায় ধারালো অস্ত্রের দাগ দেখে পুলিশ বুঝে যায় খুন করা হয়েছে তাকে। এই সময় পুলিশের চোখ যায় কিচেনে। দেখা যায় সেখানে ইনডাকশনটি চালু অবস্থায় রয়েছে। ড্রয়িং রুমে দুটি কাপে তখনো পড়ে রয়েছে তলানি চা। পুলিশ নিশ্চিত হয়ে যায় পরিচিতদের হাতেই খুন হয়েছেন অর্ণব। আততায়ী দুই বা তার বেশী। এরপরেই গোটা এলাকার যাবতীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা শুরু হয়। একটি ফুটেজে ধরা পড়ে যায় গুণধর নাতি ও তার এক শাগরেদ। দুজনকেই খুনের সময়ের আশেপাশে ওই আবাসনে ঢুকতে এবং বেরতে দেখা যায়। শনিবার সকালেই নাতি শুভজিৎ ঘোষ এবং তার সঙ্গী কৌশিক ঘোষ ওরফে পচাকে প্রথমে আটক করে পুলিশ। টানা জেরায় তারা খুনের কথা স্বীকার করলে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুভজিৎ তার দূর সম্পর্কের দাদু অর্ণবের থেকে ৩ লাখ টাকা চায়। তা দিতে অস্বীকার করেন অর্ণব। রাত ৯ টা নাগাদ অর্ণব তাদের বাড়ি ফিরে যেতেন বলেন তার মধ্যে তাদের জন্য চা-ও করে দেন তিনি। নাতি এবং তার বন্ধুকে চলে যেতে বলে বেড রুমে যেতেই পেছন থেকে তাকে ঠেলে বিছানায় ফেলে মুখে বালিশ চেপে ধরে শুভজিৎ। শ্বাসরোধ করে খুন করে সে দাদুকে। তারপর মৃত্যু নিশ্চিত করতে দাদুর গলায় ক্ষুর চালিয়ে দেয়। এরপর প্রায় এক ঘন্টা ধরে তারা বাড়ি তছনছ করে। আলমারি ভেঙে যা ছিল নিয়ে পালায়। জেরায় শুভজিৎ জানিয়েছে ভিডিও গেম খেলে তার বাজারে প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল। পাওনাদাররা টাকা ফেরৎ চাইছিল তাই দাদুর থেকে টাকা চেয়েছিল দাদু সেই টাকা না দিতে চাওয়াতেই খুন করে। মালদহ জেলার পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, ‘‘দুই অভিযুক্তই অনলাইন গেমে আসক্ত। প্রায় তিন লক্ষ টাকা ধার হয়েছিল এক জনের। আর এক জনের এক লাখ টাকা দেনা হয়। ব্যবসায়ী দাদুকে খুন করে ওই টাকা শোধ করার ছক কষেছিল তারা।’’
চা খেয়ে দাদুর গলায় কোপ নাতির
১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করল পুলিশ
- khabar365din
- August 29, 2026
- 4:52 pm
- No Comments




