৩৬৫ দিন।হাওড়া।পাপ্পা গুহ। বিভিন্ন পুরসভায় কর্মরত অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমত উলুবেড়িয়া পুরসভার ২২ জন অবসরপ্রাপ্ত কর্মীর ছাঁটাই হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তারা আর তাদের পদে থাকতে পারবেন না। উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে এইসব কর্মীরা অবসরের পরেও পুরসভার বিভিন্ন পদে বহাল ছিলেন। পালাবদলের পরেই এইসব অফিসারদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে এরকম প্রায় ২৬ জন কর্মী তাদের ছিল। এর মধ্যে ২২ জন পুরসভার কর্মী এবং ৪ জন পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে পাঠানো কর্মী। এই ৪ জন জন কর্মীকে রেখে দেওয়া হল। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর যে ৪ জন কর্মী থাকলেন তাদের মধ্যে অন্যতম হলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এছাড়া হেলথ অফিসার এবং জল সরবরাহ বিভাগের দুজন পদাধিকারী। এদিকে ২২ জন বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মীদের ছাঁটাই হওয়ায় পুরসভার বিভিন্ন কাজ নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করছেন কর্মীরা এবং আধিকারিকরা। কর্মীদের বক্তব্য আশা করা যায় পুর ও নগরোন্নয়ন দপ্তর দ্রুত ওই পদে নিয়োগ দেবে যাতে কাজের সমস্যা না হয়। তবে খুব বড় কোন সমস্যা যাতে না হয় সেজন্য ওই চারজন সিনিয়র অফিসারকে রেখে দেওয়া হয়েছে।
উলুবেড়িয়া পুরসভায় কর্মরত ২২ জন অবসরপ্রাপ্ত কর্মী ছাঁটাই হচ্ছে
- khabar365din
- August 29, 2026
- 3:15 pm
- No Comments




