জেলাতেও মিড ডে মিলের দায়িত্বে ইসকন
জারি সরকারি বিজ্ঞপ্তি

৩৬৫দিন।কলকাতার পর এবার জেলা স্কুল গুলোর পড়ুয়াদের মধ্যাহ্নকালীন খাবার দেওয়ার দায়িত্ব দেওয়া হল ইসকনকে। পিএম পোষণ প্রকল্পের আওতায় এই মিড ডে মিল বন্টনের কাজ চলবে। আপাতত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া,ও উত্তর ২৪ পরগনার মিড ডে মিল প্যাকেট বন্টন করবে অক্ষয় পাত্র ফাউন্ডেশন।এমনই জানা যাচ্ছে স্কুল শিক্ষা দফতর সূত্রে। আসলে এই অক্ষয় পাত্র ফাউন্ডেশন ইসকনের সঙ্গে যুক্ত। তবে সরকারি বিঞ্জপ্তি প্রকাশিত হওয়ার পর, প্রশ্ন উঠেছে, কবে থেকে এই মিড ডে মিল বন্টনের কাজ শুরু করবে ইসকন। এক্ষেত্রে কলকাতার মতো নিরামিষ খাবার দেবে তারা? নাকি পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করা হবে? এই সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য দেওয়া নেই সরকারি বিঞ্জপ্তিতে। উল্লেখ্য, কলকাতায় পড়ুয়াদের মিড ডে মিলে নিরামিষ খাবার দেয় ইসকন। আমজনতার দাবি মেনে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে সেই পথে সরকার হাঁটতে পারে বলে শিক্ষা মহলের একাংশ আশা করছেন।
কোন কোন এলাকায় মিড ডে মিল দেওয়ার ভার পড়ল হিন্দুত্ববাদী সংগঠনের?
সরকার বিঞ্জপ্তিতে উল্লেখ করেছে, গত ১১তারিখ অক্ষয় পাত্র ফাউন্ডেশন মুখ্যমন্ত্রীর কাছে জেলার মিড ডে মিলের দায়িত্ব তাদের  ওপর ন্যস্ত করার আবেদন জানায়। সেই মতো নিউটাউন, রাজারহাট, দমদম এলাকার মতোই পূর্ব মেদিনীপুরের  নন্দীগ্রাম, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন অংশের পড়ূয়াদের এই তালিকায় রাখা হয়েছে।

Scroll to Top