ব্রাজিল ম্যাচ বয়কট করার ডাক দিলেন বাইচুং, জলে যাবে টাকা মত প্রাক্তন অধিনায়কের

৩৬৫ দিন।রোহন রায় চৌধুরী। অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে ভারত। ৩ অক্টোবর প্রতিপক্ষ ব্রাজ়িল। দ্বিতীয় ম্যাচটি হতে পারে গত বিশ্বকাপের চমক কাবো ভার্দের সঙ্গে। তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে, শুধু ব্রাজ়িল ম্যাচ আয়োজন করতেই ৬০ থেকে ৭০ কোটি টাকা খরচ হতে পারে। অথচ আইএসএল আয়োজনের টাকা নেই ফেডারেশনের। আর এখানেই ঠিক আপত্তি জানিয়েছেন ভারতের প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। এই প্রীতি ম্যাচের জন্য ভারত নাম প্রত্যাহার করে নিয়েছে আসিয়ান কাপ থেকে। পিছিয়ে যেতে পারে আইএসএলও। তাই ক্ষুব্ধ ভাইচুং ভুটিয়া ব্রাজ়িল ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়কের ক্ষোভের কথা পৌঁছেছে ব্রাজ়িলের ফুটবল কর্তাদের কানেও। তার প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়েছেন তাঁরা। বাইচুং মনে করেন এই ফুটবল ম্যাচ আয়োজন করে আদতে ভারতের ফুটবল উন্নতি সম্ভব নয়। বিনা কারণে এত টাকা খরচ করবে সরকার অথবা ফেডারেশন। এতে হয়তো কিছু মানুষ মাঠে যেতে পারবেন, এন্টারটেইনমেন্ট হবে, কিন্তু ফুটবলের আসল উন্নতির ক্ষেত্রে যে তৃণমূল স্তর থেকে কাজ করা দরকার সেটা না হলে লাভ নেই। মানুষ জানে ভারতীয় ফুটবলের আসল চিত্রটা কোথায় দাঁড়িয়ে আছে। ব্রাজিল ম্যাচের চমক দিয়ে লোককে বোকা বানিয়ে কাজ হবে না। বাইচুং তাই মনে করেন যাদের ইচ্ছে তারা মাঠে যেতেই পারেন। তবে তিনি খুশি হবেন ব্যক্তিগতভাবে যদি ভারতের আসল ফুটবলপ্রেমীরা এই ম্যাচে টিকিট কেটে টাকা নষ্ট না করেন। যেখানে জামশেদপুর এর মত দল টিম তুলে নিয়েছে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে মোটেই ভালো বিজ্ঞাপন নয়। যেখানে চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গলকে নতুন ইনভেস্টর জোগাড় করার চেষ্টা করতে হচ্ছে। সেখানে ব্রাজিলকে ভারতে নিয়ে আসা গরিবের ছেলের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতই ব্যাপার।
গত বৃহস্পতিবার ব্রাজ়িল পাঁচ জনের একটি প্রতিনিধিদলকে যুবভারতী পরিদর্শনের জন্য পাঠিয়েছিল। তারা স্টেডিয়াম, সাজঘর-সহ বিভিন্ন পরিকাঠামো, মাঠ, ঘাসের মান সব কিছু খতিয়ে দেখেছে। কথা বলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবাপতি কল্যাণ চৌবে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, আইএফএ সচিব অনির্বাণ দত্ত-সহ সংশ্লিষ্টদের সঙ্গে। ব্রাজ়িলের প্রতিনিধিরা কিছু রদবদলের পরামর্শ দিয়ে গিয়েছেন। ঠিক মতো কাজ হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে আবার পরিদর্শনে আসবেন তাঁরা।ব্রাজ়িলের ফুটবল দলের কোঅর্ডিনেটর রদ্রিগো কাতানো বলেছেন, ‘‘আমরা একটি ম্যাচ খেলব অস্ট্রেলিয়ার সঙ্গে। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেও ওরা দারুণ উন্নতি করেছে। ভারতের বিরুদ্ধে খেলার একটা কৌশলগত দিক রয়েছে। ভারতের মানুষের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা রয়েছে। বিশ্বকাপের সময় তাঁরা আমাদের প্রচুর সমর্থন করেছিলেন। ব্রাজ়িলের জন্য আলাদা ভালবাসা রয়েছে ভারতের ফুটবলপ্রেমীদের। তাঁদের ধন্যবাদ জানাতেই আমরা খেলতে যাব। আমরা ভাল পারফরম্যান্স উপহার দিতে চাই তাঁদের। বাইচুং সঠিক কথা বলেছেন এমনটাই জানিয়েছেন মিনার্ভা দলের মালিক রঞ্জিত বাজাজ। ভারতীয় ফুটবলে এই ভদ্রলোকের অবদান কম নয় গত ১০-১২ বছরে। তিনিও মনে করেন এই টাকাটা সম্পূর্ণ জলে যাবে। অথচ ভারতীয় ফুটবলের উন্নতির ক্ষেত্রে এই টাকাটা কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হত।

Scroll to Top