বিশালের বিশ্বস্ত হাতের সৌজন্যে টাইব্রেকারে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান

নর্থইস্ট ইউনাইটেড ০ মোহনবাগান সুপার জায়ান্ট ০
৩৬৫ দিন।শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ১৩৫তম ডুরান্ড কাপের রুদ্ধশ্বাস সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে হারিয়ে ফাইনালে পৌঁছাল মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ গোলশূন্য থাকার পর, পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন শিবির। এই জয়ের ফলে আগামী ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে তারা, যার ফলে ডুরান্ড কাপ পেতে চলেছে এক ঐতিহাসিক ‘কলকাতা ডার্বি’।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। একদিকে নর্থইস্ট ইউনাইটেড টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে মাঠে নেমেছিল, অন্যদিকে ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগান নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করতে মরিয়া ছিল। মোহনবাগান কোচ পানাজিওটিস ডিলম্পেরিস জেমি ম্যাকলারেন, অনিরুদ্ধ থাপা এবং লালিয়ানজুয়ালা ছাঙতের মতো তারকাদের বেঞ্চে রেখে প্রথম একাদশ সাজিয়ে সবাইকে চমকে দেন।প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ শানায়। নর্থইস্টের হয়ে মরক্কোর ফরোয়ার্ড আলাদিন আজারাই মোহনবাগানের রক্ষণে চাপ সৃষ্টি করলেও শুভাশিস বসুর নেতৃত্বাধীন রক্ষণভাগ শক্ত হাতে তা মোকাবিলা করে। অপরদিকে, সাহাল আব্দুল সামাদের নেতৃত্বে মোহনবাগানের আক্রমণভাগও নর্থইস্টের রক্ষণে ফাটল ধরানোর চেষ্টা করে। তবে হুয়ান পেদ্রো বেনালির দলের জমাট রক্ষণের কারণে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি।

Scroll to Top