নায়ক জিকসন, আল হোসেনের বিপক্ষে ভারতের মান রাখল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল – ১
আল হোসেন – ০

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় যারা ইস্টবেঙ্গলের এসিএল টু খেলা দেখতে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন তারা একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন এই দিন। প্রথম সাক্ষাৎকারে জর্ডনের মাঠে ২ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি লাল হলুদ। দুটো গোল শোধ করে দিয়েছিল হোসেন। কিন্তু এদিন নিজেদের ঘরের মাঠে একেবারে শেষ লগ্নে বাজিমাত করল লোপেজ হাবাস এন্ড কোম্পানি। রশিদের একটা কর্নার থেকে ডেভিড বলটা ঘুরিয়ে দিলেন। জিকসন বল রিসিভ করে ডান পায়ের জোরালো শটে টপ নেট ফিনিশ করলেন। চেষ্টা করেও বাঁচাতে পারেননি বিপক্ষ গোলরক্ষক। দেখার মতো ফিনিশ। এই ম্যাচটা জয়ের ফলে কিছুটা হলেও ইস্টবেঙ্গলের আশা বেঁচে থাকল এই টুর্নামেন্টে। তবে ম্যাচের বিবরণ দিতে গেলে বলতে হয় যদি সব সুযোগ গোলে কনভার্ট হতো তাহলে ম্যাচটা ইস্টবেঙ্গলের নয়, জেতা উচিত ছিল আল হোসেনের। ম্যাচে অধিকাংশ সময় তাদের দাপট ছিল। বল কন্ট্রোল রাখা থেকে কর্নার, ফ্রিকিক সব ছিল তাদের বেশি। চারটে বল পোস্টে লেগেছে জর্ডনের দলটির। একাই হ্যাটট্রিক করতে পারতেন তাদের আরিফ। আলি মার্ডিও একাধিক সুযোগ তৈরি করেও কাজের কাজ করতে পারেননি। ইস্টবেঙ্গল এই মুহূর্তে পাচ্ছে না আনোয়ার এবং এডমুন্ডকে। আজ লাল হলুদ রক্ষণে দায়িত্ব নিয়ে খেলেছেন ক্রোয়েশিয়ার দিয়েগো এবং লাল। লড়াই করেছেন জয় গুপ্ত। দানি রামিরেজ এবং লোবা পাল্লা দিয়েছেন মধ্যপ্রাচ্যের ফুটবলারদের সঙ্গে। লাল হলুদ গোলকিপার পূর্বা দারুন খেলেছেন। তবে আজ ফুটবল ঈশ্বর ছিলেন কলকাতার দলের পক্ষে। তবে প্রশংসা পাবেন ম্যানেজার লোপেজ হাবাস। যে দলটা শেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে হেরে এসেছে আজ সেই ইস্টবেঙ্গল অনেক লড়াকু খেলা উপহার দিল। বিদেশি দলের বিপক্ষে সুনাম আগেই ছিল লাল হলুদের। সেটা ভারতের পতাকা তারা তুলে ধরল জর্ডনের দলকে হারিয়ে। মাঝে আর চারটি দিন সময়। ২৯ তারিখ রবিবার কলকাতা ডার্বি। ডুরান্ড কাপে মোহনবাগানকে ৪-১ হারিয়েছিল হাবাস ব্রিগেড। তারপর অবশ্যই আইএফএ শিল্ডে জিতেছিল বাগান। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে লাল হলুদ কোচ বলে গেলেন এই জয়টা তাদের দরকার ছিল আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এবং টুর্নামেন্টের টিকে থাকার জন্য। আপাতত একদিন বিশ্রাম। তারপর ছেলেদের নিয়ে শুরু করে দেবেন বড় ম্যাচের প্রস্তুতি।

Scroll to Top