সোনা না নিয়ে স্কচ খেয়ে পালাল চোর

৩৬৫ দিন। কয়েকদিন ধরে সোনার দাম পড়তির দিকে। তাই কী সোনায় অরুচি চোরের দলের! বাড়িতে ঢুকে নগদ ৭ লাখ টাকা, কাঁসার বাসন, বিগ্রহ এমনকি জমির দলিল পর্যন্ত হাতিয়ে নিলেও প্রায় ৫০ লাখ টাকার সোনার গয়না ছুঁয়েও দেখেনি তারা। তবে যাওয়ার আগে ফ্রিজ খুলে খাবার যা ছিল তাই দিয়ে বিয়ার আর হুইস্কি সহযোগে পার্টি করে গিয়েছে তারা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমা গ্রাম পঞ্চায়েতের ছোট
সেহানা গ্রাম। জানা যাচ্ছে যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তার নাম হেমন্ত সরকার। পেশায় সে ঠিকাদার। হায়দরাবাদে কর্মসূত্রে থাকেন তিনি। কয়েকদিন আগে বাড়ি ফিরে সপরিবার গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে। ফিরে এসে দেখেন এই কান্ড। সারা ঘর তছনছ করা  হয়েছে। রান্নাঘর ছত্রখান। ফ্রিজ খোলা  পড়ে রয়েছে। সেখানে যা মাছ মাংস খাবার ছিল তার কিছুই নেই। রান্নাঘরে পড়ে  রয়েছে এঁটো
বাসন বোঝাই যায় কেউ সেখানে রান্না করে খাওয়া দাওয়া করেছে। বেডরুমের খাটে গড়াগড়ি খাচ্ছে বিয়ার আর হুইস্কির বোতল। তখনো তাতে তলানির মদ পড়ে আছে। এই দৃশ্য দেখে প্রাথমিক ভাবে হতভম্ব হয়ে যান হেমন্ত। খবর দেন পুলিশে। তবে তাঁর বিস্ময়ের এখানেই শেষ নয় আলমারি লকার খোলা দেখে যখন তিনি ভাবছেন পৈত্রিক সোনা দানাও বে হাত হয়ে গিয়েছে তখনই অবাক করা কান্ড। তিনি দেখেন সোনার গয়না যেখানে যেমন ছিল সেখানেই আছে তা ছুঁয়েও দেখা হয়নি। পুলিশ-ও চোরেদের এই মতিগতিতে কিছুটা বিভ্রান্ত। চোর সর্বস্ব চুরি করল অথচ সোনার গয়না নিল না এমন ঘটনা বিরল। পুলিশ মনে করছে দুটি বিষয় হয়ে থাকতে পারে, এক, যারা চুরি করেছে তারা এই পেশায় এখনো হাত পাকাতে পারেনি।

Scroll to Top