জঙ্গলে নিয়ে গিয়ে স্ত্রীকে শাড়ির আঁচল পেঁচিয়ে খুন
যাবজ্জীবন সাজা দিল আদালত

৩৬৫ দিন। বাপের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে স্ত্রীকে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করে ঝাড়গ্রামের রঞ্জিত বারিক। ৬ বছর মামলা চলার পর খুনের ঘটনার অভিযুক্ত রঞ্জিতকে যাবজ্জীবন সাজা দিল ঝাড়গ্রাম আদালত। ২০২০ সালের ১৩ মে ভালুকঘোরা জঙ্গল থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মহিলার নাম বিজুবালা বারিক। বিজুবালার স্বামী রঞ্জিত পুলিশকে জানায়, পারিবারিক অশান্তির জেরে তার স্ত্রী জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছে। যদিও বিজুবালার পরিবার আত্মহত্যার কথা মানেনি। তারা নয়াগ্রাম থানায় অভিযোগ দায়ের করে। বিজুবালার ভাই পূর্ণচন্দ্র পুলিশকে সেই সময় জানিয়েছিল তার দিদিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ‌প্রাথমিক ভাবে বেশ‌ কিছু তথ্য প্রমাণ পায় যাতে বিষয়টিকে খুন বলে সন্দেহ করতে থাকে তারা। পরে ময়নাতদন্তের রিপোর্টেও খুনের দিকে ইঙ্গিত মেলে। তারপরেই রঞ্জিতকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ২০১ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে। তবে দুই ধারায় কারাদণ্ডের সাজা একসঙ্গেই চলবে।

Scroll to Top