৩৬৫ দিন। অনন্ত রায়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা স্বায়ত্তশাসিত সংস্থা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, ইজিসিসি, অনুষ্ঠানের নির্ধারিত দিনের মাত্র পাঁচ দিন আগে সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন আয়োজিত একদিনের আলোচনাসভার সভাস্থলের বুকিং বাতিল করল।
২২ নভেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এর আগে ১৬ নভেম্বর পাঠানো ইমেলে ইউ জেড সিসির অধিকর্তা আশিস গিরি কোনোও সুনির্দিষ্ট তথ্য না দিয়েই প্রয়াত সিপিএম নেতার নামাঙ্কিত ফাউন্ডেশনকে জানিয়েছেন , “অনিবার্য পরিস্থিতির”জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জবাবে ফাউন্ডেশন ইজজেড সিসির কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে।
সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন বুকিং বাতিলের কারণ জানতে চেয়ে পাল্টা সরব
সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা এটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে তা অমূলক। এই ধরনের পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে এবং এতে স্বেচ্ছাচারি ভাবে নেওয়া হয়েছে, ছায়া রয়েছে প্রতিহিংসার।ইউসি সি অবশ্য সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। গত জুলাই মাসেই জায়গাটি বুক করা হয়েছিল এবং এরজন্য বুকিং মানি দেওয়া হয়েছিল।উল্লেখ্য, পরিচালন পর্ষদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং প্রমুখ রয়েছেন।একদিনের এই কর্মসূচিতে “নব্য সাম্রাজ্যবাদ” বিষয়ক একটি সেমিনার; এসএফআই-এর ঐশী ঘোষ সহ ছাত্রনেতাদের “জেন জি-র প্রতিরোধ এবং ভারতের ভবিষ্যৎ গঠন” শীর্ষক বক্তব্য রাখার কর্মসূচি ছিল। এছাড়াও
“সাম্রাজ্যবাদ, নতুন হুমকি এবং আজকের প্রতিরোধ” শীর্ষক একটি অধিবেশন অন্তর্ভুক্ত ছিল, যেখানে প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, ইতিহাসবিদ মুকুল কেশবন, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক এবং প্রাক্তন সাংসদ মালিনী ভট্টাচার্যের অংশ নেওয়ার কথা ছিল। সীতারাম ইয়েচুরির জীবনের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনীও সূচিতে ছিল।ইতিমধ্যে, ফাউন্ডেশন একটি বিকল্প সভাস্থল খুঁজে পেয়েছে এবং অনুষ্ঠানটি নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।ফাউন্ডেশনের তরফে এক সদস্য বলেন, সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। এ বিষয়ে বামপন্থী সংগঠনের সদস্যদের মত, “ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যত, তরুণরা কীভাবে দেখছে এবং নব্য সাম্রাজ্যবাদের প্রশ্নগুলোর ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত আমাদের প্রথম অনুষ্ঠানটিকে সম্ভবত শাসক দল ভয় পাচ্ছে, বিরুদ্ধ মতকে তাই দমন করতে চাইছে, যে কারণে কোনোও ব্যাখ্যা ছাড়াই এর কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।”




