৬ মাসে পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলি কান্ডে অভিযুক্ত রতন শেখ নিহত

৩৬৫ দিন। রাজ্যে ফের এনকাউন্টার। ফের পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টার অভিযোগ তারপর পুলিশের গুলিতে মৃত্যু, আগের চার কাউন্টারের সঙ্গে রবিবার নানুনের এনকাউন্টারের ঘটনাক্রম অনেকটাই মিলে গেল। রবিবার বিকেলে জানা যায় শান্তিনিকেতনে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত রতন শেখকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে। নবাবহাটে সে পালিয়ে গিয়েছিল সেখান থেকে তাকে ধরা হয়েছে‌। এর আধঘন্টার মধ্যে জানা যায় এনকাউন্টার করা হয়েছে রতনকে। এবার পুলিশ সূত্রে জানা যায়, যে আগ্নেয়াস্ত্র থেকে রতন গুলি চালিয়েছিল সেটি সে নানুরের চারকোল এলাকায় একটি ইঁটভাটায় লুকিয়ে রেখেছিল। গ্রেফতারের পর তাকে ওই ইঁটভাটায় নিয়ে আসা হয় আগ্নেয়াস্ত্র খোঁজার জন্য। পুলিশের দাবি, তখনই লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় সে। পাল্টা গুলিতে নিহত হয় রতন।
প্রশ্ন যেখানে
আগের চার এনকাউন্টারের মত নানুরের এনকাউন্টার নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। প্রথম, নবাবহাট থেকে গ্রেফতার করেই তাকে কেন নানুরের ইঁটভাটায় নিয়ে যাওয়া হল, বাড়তি বাহিনী নিয়ে কেন সোমবার সকালে সেখানে গেল না পুলিশ? তাহলে তো আদালতে পেশ করে তাকে হেফাজতেই পেয়ে যেত পুলিশ। দ্বিতীয়, অস্ত্র উদ্ধারের ভিডিওগ্রাফি করা হয়েছিল কি? তৃতীয়, রতন পালালো কী করে? হাত বাঁধা ছিল না কেন? চতুর্থ, কেন সরাসরি শরীরের ওপর ভাগে গুলি? কেন পায়ে গুলি নয়? তাছাড়া এমন কোন পরিস্থিতি তৈরী হল যাতে গুলি চালাতে হল? যদিও বীরভূম জেলা পুলিশের দাবি, আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালিয়েছে। সব রকম প্রোটোকল মানা হয়েছে।
শুভেন্দু যা বলেছিলেন
বিশ্বজিতের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন সেই সঙ্গে শুভেন্দু জানান, রতন লেখ দাগী অপরাধী। ৩০ টির‌ বেশী মামলা রয়েছে তার বিরুদ্ধে অথচ এই ক্রিমিনালটাই পুজোর সময় জামিনে ছাড়া পেয় গেল! কী ভাবে এটা হল তার তদন্ত করতে হবে।‌ তাঁর পুরনো জমা খরচ মন্তব্য নিয়ে প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “আইনের পথেই ব্যবস্থা হবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যা করার পুলিশ করবে। পুলিশকে গুলি করতে এসেছিল। আত্মরক্ষার জন্য পুলিশ সেদিনও ব্যবস্থা নিতে পারত। পুলিশেরও বাঁচার অধিকার আছে। তাঁকে বন্দুটের গুলিগুলো পকেটে গুঁজে রাখার জন্য দেওয়া হয়নি। ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে পুলিশ অন স্পট ঠিক করবে। কিন্তু খুনি, গুন্ডাদের বিরুদ্ধে পুলিশকে খোলা ছাড় দেওয়া হয়েছে। আমি বলব, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা গ্রেফতার করব, কাস্টডি ট্রায়াল করাবো। সর্বোচ্চ শাস্তি যাতে হয় চেষ্টা করা হবে।” এই বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যে কুখ্যাত রতনকে এনকাউন্টার করল পুলিশ।রবিবার এনকাউন্টারের পর মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে! শুধু তাই নয়, বাংলায় ধর্ষক, খুনিদের যে কোনও জাগয়া নেই, তাও এদিন ফের একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত নেওয়ার পুলিশ অনস্পট নেবে।
কী ঘটনা ঘটেছিল?
তার আগেই ধরা পড়ে যায় সে। ঘটনার সূত্রপাত দু’দিন আগে। কুখ্যাত দুষ্কৃতী রতন লায়েক বাজারে রয়েছে বলে জানতে পেরে প্রান্তিক আউটপোস্টের তিন পুলিশকর্মী তাকে ধরতে সেখানে যায় মোটর সাইকেলে চেপে। বাজারে গিয়ে রতনকে দেখতে পেয়ে তার নাম ধরে ডেকে তার দিকে এগিয়ে যায় বিশ্বজিৎ। প্রায় সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় রতন। তার কাছে যে পিস্তল থাকতে পারে তা আঁচ-ই করতে পারেনি পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়। শনিবার রাতে সেখানে গিয়ে বিশ্বজিতের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

Scroll to Top