৩৬৫ দিন। শিশু দিবস উপলক্ষে বিশেষ মেনু চালু করল চাওম্যান। ‘লিটল ওয়াকস অফ ওয়ান্ডার’ শীর্ষক এই বিশেষ আয়োজন সম্পূর্ণরূপে কনিষ্ঠ অতিথিদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে। স্টার্টার, মেইন কোর্স ও ডেজার্টের এক সুসমন্বিত ও আকর্ষণীয় সংকলনে তৈরি এই মেনুটি শিশুদের রুচি, পছন্দ ও স্বাদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পিত। প্রতিটি পদকে এক অনন্য ও আনন্দদায়ক রন্ধন অভিজ্ঞতায় রূপান্তরিত করাই এর মূল উদ্দেশ্য।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চাওম্যান এর ব্যবস্থাপনা পরিচালক দেবাদিত্য চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে চাওম্যান ৯৯ বালিগঞ্জ আউটলেটের সঙ্গে উপস্থিত ছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে যুক্ত শিশুদের একটি বিশেষ দল। নবনির্মিত মেনুটি উপভোগ করে শিশুরা উদযাপনে বাড়তি আনন্দ ও প্রাণবন্ততা যোগ করে। বিশেষ মেনুটি ১০ই নভেম্বর থেকে ১৫ই নভেম্বর ২০২৬ পর্যন্ত কলকাতা সহ দিল্লি-এনসিআর, হায়দরাবাদ, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুর সমস্ত চাওম্যান ডাইন-ইন আউটলেটে পাওয়া যাবে।উল্লেখিত আকর্ষণীয় পদের মধ্যে রয়েছে
হানি ক্রাঞ্চ বেবি কর্ন, চিজি গ্রিন রোলস, লিটল ডিমসাম পার্টি, পাইনঅ্যাপল চিকেন পপস ,হানি সেসামি চিকেন বাইটস , রেইনবো ফ্রাইড রাইস, বাটার গার্লিক গোল্ডেন নুডলস, লিটল সো’স চিকেন,ট্যাঙ্গো ফিশ ডিলাইট,
সবশেষে মখমলি চকোলেট মুস দিয়ে সম্পূর্ণ হয় এই উদযাপন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চাওম্যান -এর ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী বলেন, “শিশুরা প্রতিটি অভিজ্ঞতায় এক অনন্য উত্তেজনা ও কৌতূহল নিয়ে আসে। সেই ভাবনা থেকেই এই বিশেষ মেনুটি তৈরি করা হয়েছে। পরিচিত স্বাদের সঙ্গে আকর্ষণীয় নতুনত্বের মেলবন্ধনে এটি শিশুদের জন্য হয়ে উঠবে আনন্দদায়ক। এটি নিছক শিশু দিবস উদযাপন নয়, বরং কনিষ্ঠ অতিথিদের বিশেষ অনুভব করানো এবং পরিবারের সঙ্গে মধুর স্মৃতি তৈরির এক সুযোগ।” শিশু দিবস উপলক্ষে চাওম্যান-এর বিশেষ মেনু ও উদ্যোগ প্রসঙ্গে বিশিষ্ট অতিথি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলেন, এই উদযাপনের আকর্ষণীয় মেনু অত্যন্ত সুস্বাদু এবং উদ্যোগটি সত্যিই স্মরণীয়
শিশু দিবস উপলক্ষে খুদের জন্য বিশেষ মেনু নিয়ে এল চাওম্যান, উদ্বোধনে ঋতাভরী
- khabar365din
- November 15, 2026
- 2:58 pm
- No Comments





