৩৬৫ দিন। দিল্লিতে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং আ জার্নি অফ লাভ’-এর বেশ কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করল শিখ দাঙ্গায় নিপীড়িতদের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সোনিয়ার বইয়ে শিখ দাঙ্গা নিয়ে মিথ্যাচার করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির রাকাব গঞ্জ গুরুদ্বারে বইটির বেশ কয়েকটি কপিতে আগুন দেন শিখ সম্প্রদায়ের কিছু মানুষ।‘বিলঙ্গিং আ জার্নি অফ লাভ’। সোনিয়া গান্ধীর আত্মজীবনী একদিকে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, অন্যদিকে ইতিহাসের বহু বিতর্কিত অধ্যায় রীতিমতো পুনরুজ্জীবিত করে দিয়েছে। এমন কিছু অধ্যায়, যা আসলে কংগ্রেসের বর্তমান রাজনৈতিক সম্ভাবনাকে ধাক্কা দিতে পারে। ঠিক যেমনটা হতে পারে পাঞ্জাবের ক্ষেত্রে। সোনিয়ার বইয়ে চুড়াশির শিখ দাঙ্গার যে অনুষঙ্গ রয়েছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ শিখ সম্প্রদায়ের একাংশ। তাঁরা মনে করছেন, দাঙ্গার বর্ণনার সময় শিখদের যে নারকীয় যন্ত্রণার সঠিক বিশ্লেষণ করেননি সোনিয়া উলটে মিথ্যাচার করেছেন।নিজের আত্মজীবনীতে সোনিয়া শিখ দাঙ্গা নিয়ে ঘুরিয়ে কংগ্রেস নেতাদের ক্লিনশিট দেওয়ারই চেষ্টা করেছেন। সাফাইয়ের সুরে বলা হয়েছে, তওই ভয়ংকর সময় নিয়ে বহু বিভ্রান্তিকর খবর এসে পৌঁছেছিল। অনেকেই সেনা মোতায়েনে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর ভাষ্যে, তইন্দিরা গান্ধী যেদিন মারা গেলেন অর্থাৎ ৩১ অক্টোবরই সেনা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ঢিলেমিটা হয়েছিল সেনার শীর্ষস্তর থেকে।






