প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এক মঞ্চে ঐক্যবদ্ধ বিরোধী শিবির

৩৬৫ দিন। উপলক্ষ ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণসভা ও তাঁর মূর্তি উন্মোচন। সেই অনুষ্ঠানেই ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দেখা গেল বিরোধী শিবিরের সকল রাজনৈতিক প্রতিনিধিদের। শুক্রবার বিবাদী বাগে প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস-সিপিএমকে বিজেপি বিরোধী লড়াইয়ে একত্রিত হওয়ার ডাক দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। রাজ্যজুড়ে অরাজকতার বিরুদ্ধে জোটবদ্ধ ভাবে বাংলার মানুষকে পথে নামার আবেদন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সব মিলিয়ে এদিন প্রিয়রঞ্জনকে ঘিরে শহরে বিরোধী রাজনৈতিক সম্প্রীতির নজির দেখা গেল, পুরসভা নির্বাচনের আগে যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক শিবির। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী, তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

Scroll to Top